আর্টসেল’-কে কালচারাল ফ্যাসিস্ট আখ্যা, মামলা করলেন সালাউদ্দিন আম্মার

২৬ নভেম্বর ২০২৫, ০৯:৩২ PM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৫, ০৯:৩২ PM
ব্যান্ডদল আর্টসেল ও রাকসু জিএস মো. সালাহউদ্দীন আম্মার

ব্যান্ডদল আর্টসেল ও রাকসু জিএস মো. সালাহউদ্দীন আম্মার © সংগৃহীত

চুক্তিবদ্ধ হয়ে কনসার্টে না আসায় বিশ্বাস ভঙ্গ ও প্রতারণা অভিযোগে জনপ্রিয় ব্যান্ডদল আর্টসেলের শিল্পী লিংকন আর্টস ও ম্যানেজার খাদেমুল ওয়াহাব মাহেরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আজ বুধবার (২৬ নভেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাঈদ আদালতে মামলাটির আবেদন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) মো. সালাহউদ্দীন আম্মার।

এ সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমান রাখেন। এরপর বিকেলে তেজগাঁও থানার ওসিকে মামলার অভিযোগসংক্রান্ত তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী কাইয়ুম হোসেন নয়ন এসব তথ্য নিশ্চিত করেন।

বাদীর অভিযোগে বলা হয়, গত ১৫ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে ‘জুলাই-৩৬ মুক্তির উৎসব’ আয়োজন করা হয়। এই আয়োজনে আসার জন্য গত ১৯ জুলাই লিংকন আর্টসেল ও খাদেমুল ওয়াহাব মাহের চুক্তিবদ্ধ হন। চুক্তি অনুযায়ী ৫ লাখ ৭৫ হাজার টাকার মধ্যে ৫ লাখ ২৫ হাজার টাকা পরিশোধ করেন। প্রোগ্রাম শুরুর ৫ ঘণ্টা আগে পূর্বে তারা ফেসবুক পোস্টের মাধ্যমে জানায়, অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না। তারা অনুষ্ঠানে অংশগ্রহণ না করায় সাধারণ শিক্ষার্থী ও মামলার বাদীর ১৬ লাখ টাকা ক্ষতি হয়। পরে ২৫ আগস্ট লিগ্যাল নোটিশ পাঠালেও তারা কোনো জবাব দেয়নি।

বিষয়টা নিশ্চিত করে সালাহউদ্দিন আম্মার বলেন, ‘হ্যাঁ, কালাচারাল ফ্যাসিস্ট আর্টসেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। আমি ট্রেনে আছি এখন। এ বিষয়ে পরে বিস্তারিত জানাব।’

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৫ আগস্টে অনুষ্ঠিত '৩৬ জুলাই: মুক্তির উৎসবে' পারফর্ম করার কথা ছিল ব্যান্ডদল আর্টসেলের। কিন্তু হঠাৎই আগের রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা পোস্ট করে কনসার্ট বাতিলের কথা জানায়। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান আয়োজক ও বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হোন আয়োজকেরা। 

বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের আশপাশের বন্ধুরাই এমপি আনারকে হত্যা করেছে-রাশেদ খাঁন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগতকে আটক করে …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9