ভারী বৃষ্টিতে মিরপুরে হাঁটুপানি, যান চলাচলে বিঘ্ন

১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৬ PM , আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৭ PM
ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা

ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা © সংগৃহীত

রাজধানীতে টানা ভারী বৃষ্টিপাতে মিরপুর এলাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে বৃষ্টির কারণে মিরপুর-১০, বিআরটিএ মোড় ও মিরপুর-০১ এলাকায় হাঁটুপানি জমে যায়। এতে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এবং ধীর গতিতে ট্রাফিক এগোতে থাকে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, বৈরি আবহাওয়া ও জলাবদ্ধতার কারণে মিরপুর বিভাগের একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজট তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ডিসি ট্রাফিক মিরপুরের নির্দেশনায় ট্রাফিক টিম মাঠে থেকে নিরবিচ্ছিন্নভাবে কাজ করছে।

আরও পড়ুন: আলোচিত বক্তা গিয়াসউদ্দিন তাহেরিসহ ১৬ জনের নামে মামলা, গ্রেপ্তার ২

ট্রাফিক বিভাগ জানায়, জলাবদ্ধতার কারণে বিকল্প রুট ব্যবহার করতে চালকদের পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি, যানজট নিরসন ও চলাচল স্বাভাবিক করতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

 

শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬