আলোচিত বক্তা গিয়াসউদ্দিন তাহেরিসহ ১৬ জনের নামে মামলা, গ্রেপ্তার ২

১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৫ PM
মুফতি গিয়াসউদ্দিন

মুফতি গিয়াসউদ্দিন © টিডিসি ফটো

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত তাহেরিসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকেও মামলার আসামি করা হয়েছে। ইতোমধ্যে পুলিশ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে।

হেফাজতে ইসলাম সূত্রে জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর (সোমবার) হেফাজতে ইসলাম বিজয়নগর উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক ফরিদুল ভূইয়া বাদী হয়ে থানায় মামলা (নং-১৭) দায়ের করেন। মামলায় দৌলতবাড়ি দরবার শরীফের পীর ও জাতীয় মিলাদ কমিটি বাংলাদেশের চেয়ারম্যান শাহ সূফী সৈয়দ নাঈম উদ্দিন আহমেদকে প্রধান আসামি এবং ফয়েজিয়া দরবার শরীফের পীর ও আলোচিত বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত তাহেরীকে ৪ নম্বর আসামি করা হয়।

আরও পড়ুন: শিক্ষার্থীরা যেকোনও সময় আমাদের প্রশ্ন করবে, আমরা কাজ করব: ডাকসু ভিপি

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৬ সেপ্টেম্বর (শনিবার) দুপুর আড়াইটার দিকে বিজয়নগর থানাধীন ডাকবাংলো মোড়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জসনে জুলুস চলাকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ, মানহানিকর ও আপত্তিকর বক্তব্য দেওয়া হয়। অভিযোগে বলা হয়েছে, ওই বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।

এরপর ১০ সেপ্টেম্বর (বুধবার) ভোরে পুলিশ উপজেলার শ্রীপুর গ্রামের মো. জাকির হোসেন জাক্কু (৫৫) ও ইছাপুর গ্রামের মো. হুমায়ুন মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। তারা যথাক্রমে মামলার ৩ ও ১৩ নম্বর আসামি।

এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, “হেফাজতের করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।”

 

 

 

স্বপ্নের মতো সেশন কাটাল বাংলাদেশ, অলআউট আফগানিস্তান
  • ১১ অক্টোবর ২০২৬
সৌদি বিমানবন্দরে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ
  • ১১ অক্টোবর ২০২৬
সুপারিশপ্রাপ্ত ২০০ বিচারকের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার …
  • ১১ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিকের পর হাসানের ফাইফার, মাঠেই দিলেন সিজদা
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে ফার্মাসিউটিক্যাল সায়েন্সেসের ২০ বছর পূর্তিতে আন্তর…
  • ১১ অক্টোবর ২০২৬
দেশজুড়ে পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়বে দিনের তাপমাত্রা
  • ১১ অক্টোবর ২০২৬