রাজধানীসহ তিন বিভাগে বেশি বৃষ্টির আভাস

০৫ আগস্ট ২০২৫, ০৭:৩৯ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১০:০৯ AM
দেশের তিন বিভাগে বৃষ্টির আভাস

দেশের তিন বিভাগে বৃষ্টির আভাস © ফাইল ফটো

রাজধানী ঢাকাসহ দেশের তিনটি বিভাগে আজ তুলনামূলকভাবে বেশি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকে দিনজুড়ে ঢাকায় গুঁড়ি গুঁড়ি কিংবা হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক সোমবার (৪ আগস্ট) রাতে গণমাধ্যমকে জানান, ‘বর্ষাকাল চলছে, ফলে সারাদেশেই বৃষ্টিপাত হচ্ছে। গতকালই আমরা জানিয়েছি, ঢাকায় আগামী কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আজ মঙ্গলবার সকালেও রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও ভারী বৃষ্টির আশঙ্কা কম।’

তিনি জানান, রাজধানী ঢাকায় কোথাও কোথাও থেমে থেমে গুঁড়ি গুঁড়ি কিংবা হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে।

আজকের আবহাওয়া পরিস্থিতি নিয়ে অধিদপ্তর জানায়, দেশের ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টিপাত হতে পারে। এর বাইরে রংপুর, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি অথবা কিছু এলাকায় ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ বলছে, বর্ষার স্বাভাবিক প্রবাহেই এ বৃষ্টি হচ্ছে। রাজধানীবাসীকে ছাতা কিংবা রেইনকোট সঙ্গে রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬
অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন কীভাবে, জেনে নিন ৫ উ…
  • ০৫ অক্টোবর ২০২৬