ঢাকাসহ সারা দেশে বৃষ্টির পূর্বাভাস

১৬ মে ২০২৫, ১১:০৭ AM , আপডেট: ১৬ মে ২০২৫, ০৭:০৭ PM
বৃষ্টি

বৃষ্টি © সংগৃহীত

ঢাকাসহ সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১৬ মে) আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানান হয়। 

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে ।

এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

নোয়াখালী, ফেণী, পটুয়াখালী, কক্সবাজার, লক্ষ্মীপুর এবং বান্দরবান জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে।

বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক
  • ০২ অক্টোবর ২০২৬
ব্যস্ত নগরজীবনে কিছুটা সময় প্রকৃতির মাঝে, কমতে পারে মানসিক …
  • ০২ অক্টোবর ২০২৬
অতিরিক্ত সুপারিশে ঝুলে আছে বদলি, সময় পেরিয়েও আদেশ দিতে পারে…
  • ০২ অক্টোবর ২০২৬
ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের খেলা কবে, কাদের সঙ্গে কোন ভেন্য…
  • ০২ অক্টোবর ২০২৬
‘গ্রুপ অব ডেথে’ বাংলাদেশ
  • ০২ অক্টোবর ২০২৬
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০২ অক্টোবর ২০২৬