২৫৩ আসনে প্রার্থী ঘোষণা করল জামায়াত জোট, কোন দল কতটি আসন পেল?

১৫ জানুয়ারি ২০২৬, ০৯:২২ PM , আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬, ০৯:৫৯ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

জামায়াত জোট ২৫৩টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে আসনভিত্তিক প্রার্থী তালিকা ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

ঘোষিত তালিকা অনুযায়ী জোটভুক্ত দলগুলোর মধ্যে আসন বণ্টন করা হয়েছে নিম্নরূপ- বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৭৯টি আসন, এনসিপি ৩০টি আসন, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি আসন, খেলাফত মজলিস ১০টি আসন, এলডিপি ৭টি আসন, এবি পার্টি ৩টি আসন, নেজামে ইসলামি পার্টি ২টি আসন ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ২টি আসন। 

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত আন্দোলনের জন্য আসন চূড়ান্ত হয়নি বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

খোঁজ নেই মাভাবিপ্রবির নাহিদসহ স্ত্রী-সন্তানদের, নেই হতাহতদে…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬