দুপুরের মধ্যে দেশের ৭ অঞ্চলে ঝড়ের আভাস

০৪ জুলাই ২০২৫, ০৮:০৬ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৮:২৮ AM
ঝড়ের দৃশ্য

ঝড়ের দৃশ্য © সংগৃহীত

দেশের সাতটি অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) সকালে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বঙ্গোপসাগর এলাকায় বজ্রমেঘ তৈরি হচ্ছে এবং বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

 

রক্ষা পেল না গোপালগঞ্জে বিএনপির শেষ এমপির বাড়িও
  • ১৯ নভেম্বর ২০২৬
৪ বছর পর শিশুদের জন্য খুলল মানিকগঞ্জের পৌর শিশুপার্ক
  • ১৯ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় দখলে নিয়ে নামও সরিয়ে ফেলেছে ছাত্রলীগ, খেলা দে…
  • ১৯ নভেম্বর ২০২৬
৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করবে বাংলাদেশ: প্র…
  • ১৯ নভেম্বর ২০২৬
চাঁদপুরে ফ্ল্যাট থেকে হাত-পা বাঁধা নারীর রক্তাক্ত মরদেহ উদ্…
  • ১৯ নভেম্বর ২০২৬
অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয়ে নতুন দুই বিভাগের অনুমোদন
  • ১৯ নভেম্বর ২০২৬