বর্ষার বৃষ্টিতে কদমফুলের হাসি

১৭ জুন ২০২৫, ১২:৩৫ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৮:১২ AM
কদমফুল

কদমফুল © টিডিসি

শেরপুরের আকাশে নেমেছে বর্ষার বৃষ্টি, আর সেই বৃষ্টির সাথে প্রকৃতি যেন জেগে উঠেছে কদমফুলের মিষ্টি হাসি। সরেজমিনে শেরপুর সদর, শ্রীবরদী ও নালিতাবাড়ীর বিভিন্ন গ্রামের পথ পেরিয়ে দেখা গেল—কদমগাছের ডালে ডালে ফুটে উঠেছে বর্ষার প্রতীক এই ফুল। চারপাশে ছড়িয়ে পড়ছে এক অদ্ভুত শান্তি ও মুগ্ধতার আবহ।

কসবা এলাকার হাফেজা খাতুন (৭০) বলেন, “ছোটবেলায় বর্ষার দিনে কদমফুল হাতে নিয়ে মাঠে ছুটতাম। আজও এই ফুলের ঘ্রাণ পেলেই মন ছুটে যায় সেই শৈশবে।”

আর শেরপুর সরকারি কলেজের ছাত্র কবির জানালেন, “গ্রামের কদমফুল মানেই বর্ষার উৎসব। এখন কদমগাছ কমে গেছে, কিন্তু যেটুকু আছে তাতেই আমরা আনন্দ খুঁজি।”

পরিবেশকর্মী শরিফ বলেন, “কদমগাছ মাটির ক্ষয় রোধে, বৃষ্টির পানি ধরে রাখতে খুবই দরকারি। কিন্তু এই গাছগুলোও হারিয়ে যাচ্ছে। এখনই না জাগলে ভবিষ্যতে আমরা কদমফুল শুধু কবিতাতেই খুঁজে পাব।”

কদমফুল শুধু ফুল নয়, বর্ষার প্রেম, বিরহ আর মুগ্ধতার প্রতীক। রবীন্দ্রনাথ, নজরুল, জসীমউদ্দীনের কবিতা-গানে বারবার ফিরে এসেছে কদমফুল। শেরপুরের গ্রামে গ্রামে এখনো ঈদ, নৌকাবাইচ, বর্ষা উৎসবে কদমফুলের মালা গলায় ঝুলিয়ে আনন্দে মাতে ছেলে-মেয়েরা।

শেরপুরের নদীর তীর, হাওড় বা মাঠে এক সময় সারি সারি কদমগাছ দেখা যেত। কিন্তু শহরায়ন আর গাছকাটা কদমগাছের সেই সৌন্দর্যকে ম্লান করে দিচ্ছে। স্থানীয়রা বলছেন, কদমগাছ বাঁচাতে নতুন করে রোপণ কর্মসূচি দরকার।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬