আগামীকাল থেকে সারাদেশে টানা বৃষ্টির আভাস

১৪ জুন ২০২৫, ০৪:৫০ PM , আপডেট: ১৭ জুন ২০২৫, ১০:৩৫ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

আগামীকাল রবিবার (১৫ জুন) থেকে সারাদেশে টানা বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক সংবাদবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, ‘কালকে বৃষ্টি হবে, সোমবার থেকে বৃষ্টিপাতের তীব্রতা বাড়বে। ২২ জুন পর্যন্ত সারা বাংলাদেশে প্রতিদিন বৃষ্টি হবে। এতে চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, কক্সবাজারের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এসময় দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে কখনো কখনো হতে পারে বজ্রপাত।’

আবহাওয়াবিদ বলেন, ‘বজ্রপাতে অনেক প্রাণহানি হচ্ছে ইদানীং। সেজন্য বজ্রধ্বনি শুনলেই ঘরে যেতে হবে, এছাড়া আর কোনো উপায় নাই।’

আরও পড়ুন: সাত অঞ্চলে বজ্রসহ ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের

বাংলাদেশের জুন মাসের গড় স্বাভাবিক বৃষ্টিপাত ৪৫৯ দশমিক ৪ মিলিমিটার, জুলাইয়ে ৫২৩ মিলিমিটার, অগাস্টে ৪২০ দশমিক ৪ মিলিমিটার এবং সেপ্টেম্বর মাসের গড় স্বাভাবিক বৃষ্টিপাত ৩১৮ দশমিক ২ মিলিমিটার।

আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে।

মাদকের চালান নিয়ে বিরোধ, পাহাড়ে ‘বিচারের’ নামে নির্যাতনে নি…
  • ০৪ নভেম্বর ২০২৬
হাওরাঞ্চলের উন্নয়নে ফ্রেন্ডশিপের সহযোগিতা চান ডেপুটি স্পিকার
  • ০৪ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জ মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ ডা. খন্দকার সোহেল উল্…
  • ০৪ নভেম্বর ২০২৬
কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ
  • ০৪ নভেম্বর ২০২৬
এমপিও নীতিমালায় যুক্ত হচ্ছে ‘পাবলিক বিশ্ববিদ্যালয়’
  • ০৪ নভেম্বর ২০২৬
‘সব সচিব সময়মতো আসলে আমিও আসব’— ইউপি সচিব
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950