রবিবার সকাল থেকে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৩ PM
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড © সংগৃহীত

রক্ষণাবেক্ষণ ও গাছপালার শাখা-প্রশাখা কর্তনের কাজের জন্য আগামীকাল রবিবার (৮ ফেব্রুয়ারি) রাজশাহীর বড় একটি অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)। এদিন সকাল থেকে প্রায় ৬ ঘণ্টা এসব এলাকায় বিদ্যুৎ পরিষেবা পাওয়া যাবে না।

৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: আমি দুই লাখের এমপি হতে চেয়েছিলাম, আল্লাহ কোটি মানুষের এমপি বানিয়ে দিলেন

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১/০.৪ কেভি লাইনের নিকটবর্তী গাছপালার ডালপালা কাটার কাজের সুবিধার্থে সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না তার মধ্যে উল্লেখযোগ্য হলো— পঞ্চবটি, বোসপাড়া, শেখেরচক, সাগরপাড়া, মহলদার পাড়া, শিরোইল মাস্টারপাড়া, দেবেশিংপাড়া, দেবেশিংপাড়া আমবাগান, ভদ্রা ও উপর-ভদ্রা।

এছাড়া শিরোইল, সেরিকালচার, বালিয়াপুকুর, বড় বটতলা, নর্দান মোড়, সাধুরমোড়, মুন্নাফের মোড় এবং এর আশপাশের এলাকাগুলোতেও এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাট থাকবে। নেসকো কর্তৃপক্ষ গ্রাহকদের এই অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং কাজ শেষ হওয়া মাত্রই দ্রুত বিদ্যুৎ সংযোগ চালুর আশ্বাস দিয়েছে।

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে কাউন্টি ক্রিকেটে নাম লেখালেন হাসান…
  • ১০ জুন ২০২৬
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যবের বিরুদ্ধে মামল…
  • ১০ জুন ২০২৬
সীমান্তে পুশইন বন্ধ না হলে লংমার্চ করবে ছাত্র অধিকার পরিষদ 
  • ১০ জুন ২০২৬
জুনে পে-স্কেলের গেজেট জারি নিয়ে যা বলছে অর্থ মন্ত্রণালয়
  • ১০ জুন ২০২৬
সরকারি হচ্ছে আরও একটি কলেজ
  • ১০ জুন ২০২৬
প্রস্তুতি ম্যাচে নজর কাড়লেন আর্জেন্টিনার যে ৫ ফুটবলার
  • ১০ জুন ২০২৬