সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

৩১ জানুয়ারি ২০২৬, ০১:৪১ PM
বিদ্যুৎস্পৃষ্টে নিহতদের স্বনজদের আহাজারি

বিদ্যুৎস্পৃষ্টে নিহতদের স্বনজদের আহাজারি © টিডিসি

সাতক্ষীরার সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাতটার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের তেঁতুলতলা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন তেঁতুলতলা গ্রামের নুর ইসলামের ছেলে আব্দুর রহিম ও রজব আলীর ছেলে মনিরুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে একটি ঘেরের বাঁধে টমেটো তুলতে যান মনিরুল ইসলাম। এ সময় পা পিছলে তিনি অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। মনিরুল ইসলামকে বাঁচাতে এগিয়ে যান আব্দুর রহিম। তিনিও বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাটি খুবই মর্মান্তিক। পরিবারগুলোকে সহায়তার বিষয়ে আলোচনা চলছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ফিলিপািইনে প্রশিক্ষণের সময় দুই বিমানের সংঘর্ষ, নিহত ৪ পাইলট
  • ২৪ অক্টোবর ২০২৬
এসএসসি পাসেই চাকরি এভারকেয়ার হাসপাতালে, আবেদন ১২ নভেম্বর প…
  • ২৪ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে অতর্কিত হামলা নিষিদ্ধ ঘোষিত ছাত্র…
  • ২৪ অক্টোবর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস
  • ২৪ অক্টোবর ২০২৬
পুলিশ বল প্রয়োগ করলে বলা হয় ফ্যাসিস্ট, না করলে বলে দুর্বল:…
  • ২৪ অক্টোবর ২০২৬
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের
  • ২৪ অক্টোবর ২০২৬