শনিবার সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:১৬ PM
সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড © সংগৃহীত

ট্রান্সফরমার সংরক্ষণ ও মেরামত, সঞ্চালন লাইন উন্নয়ন এবং গাছপালার শাখা-প্রশাখা কাটার কাজের জন্য শনিবার সিলেট নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের আওতাধীন জল্লারপাড়, কিনব্রিজ, নবাব রোড, লালাদিঘীরপাড়, ঘাসিটুলা, পুলিশ লাইন, সার্কিট হাউজ, কলাপাড়া এবং ভাতালিয়া ফিডারের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় সিজিএম কোর্ট, বাংলাদেশ ব্যাংক, সিলেট বেতার, সাগর দিঘীরপাড়, দাড়িয়াপাড়া, জামতলা, মির্জাজাঙ্গাল, ছায়ানীড়, ছায়াতরু, সরষপুর গলি, মদনমোহন কলেজ, লামাবাজার, মাছুদিঘীরপাড়, রামেরদিঘীরপাড়, তালতলা, তেলিহাওর, শেখঘাট, শুভেচ্ছা আবাসিক এলাকা, পশ্চিম কাজিরবাজার, জিতু মিয়ার পয়েন্ট, কুয়ারপাড়, বিলপাড়, ইঙ্গুলাল রোড, নবীন আবাসিক এলাকা, ভাঙাটিকর, শামীমাবাদসহ আশপাশের এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে না।

শাটডাউন চলাকালে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ লাইন সচল রয়েছে বলে ধরে নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে কর্তৃপক্ষ সবার সহযোগিতা কামনা করেছে। একই সঙ্গে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ফেসবুকে আবেগঘন পোস্টে নেতাকর্মীদের ‘বিদায়’ জানালেন মির্জা ফ…
  • ২০ আগস্ট ২০২৬
ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে ঢাবিতে ছাত্র ইউনিয়নের …
  • ২০ আগস্ট ২০২৬
ইসলাম গ্রহণ নিয়ে যা বললেন রবার্তো কার্লোস
  • ২০ আগস্ট ২০২৬
কমতে যাচ্ছে মোবাইল কলরেট?
  • ২০ আগস্ট ২০২৬
জকসুর উদ্যোগে ৫০ লাখ টাকা ব্যয়ে আধুনিকায়ন হচ্ছে জবি মেডিকেল…
  • ১৯ আগস্ট ২০২৬
এআই ক্যামেরায় ২ দিনে পাচঁ শতাধিক মামলা
  • ১৯ আগস্ট ২০২৬