কাল ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৪ PM
বিদ্যুৎ সরবরাহের লাইন

বিদ্যুৎ সরবরাহের লাইন © সংগৃহীত

সিলেটের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় ট্রান্সফরমার মেরামত ও সংরক্ষণ, সঞ্চালন লাইন সংস্কার এবং গাছের শাখা প্রশাখা কর্তনের জন্য টানা বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ১০ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। 

বুধবার (১৭ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা ১১ কেভি ধোপাগুল ফিডারের আওতাধীন কেওয়াছড়া, হিলুয়াছড়া চা বাগান, ধোপাগুল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীরেরগাঁও, ছালিয়া, রঙ্গিটিলা, সালুটিকরঘাট, কলারতল, কাঠকুরি ও সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।সাময়িক এ সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকোশলী।

এদিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে,যতারীতি কাজ শেষ হলে উপরে উল্লেখিত এলাকাগুলোতে পুনরায় বিদ্যুৎ সরবরাহ করা হবে।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬