বুধবার সকাল থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৪ AM , আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৩ AM
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড © সংগৃহীত

সিলেট নগরীর বেশ কিছু এলাকায় জরুরি মেরামত, সংস্কার কাজ ও গাছের শাখা-প্রশাখা কাটার জন্য বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবি)।

সোমবার (১৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক।

তিনি জানান, বুধবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত মহানগরের কুশিঘাট, সোনাপুর, নয়াবস্তি, মীরেরচক, শাহপরাণ হাউজিং, মুক্তিরচক, মুরাদপুর, পীরেরচক, আমদরপুর ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলেও জানান তিনি। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক।

এইচএসসিতে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দিলেন ২৫ পরীক্ষার্থী
  • ০২ জুলাই ২০২৬
ন্যানো-প্রযুক্তিভিত্তিক কৃষি গবেষণায় যবিপ্রবি-এমআইটির যৌথ উ…
  • ০২ জুলাই ২০২৬
শিক্ষার্থীদের নিরাপত্তায় জবিতে চালু হচ্ছে ‘জেএনইউ কুইক রেসপ…
  • ০২ জুলাই ২০২৬
আইসিডিডিআর,বির ট্রাস্টি বোর্ডে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও দুই…
  • ০২ জুলাই ২০২৬
শিক্ষা খাতে কোনো ধরনের আর্থিক অনিয়ম গ্রহণযোগ্য হবে না: শিক্…
  • ০২ জুলাই ২০২৬
হত্যার হুমকি পাওয়া পলিটেকনিক সভাপতির সাথীপদ বাতিল, খোয়ালেন …
  • ০২ জুলাই ২০২৬