এলপিজি গ্যাসের নতুন দাম জানা যাবে আজ

০২ নভেম্বর ২০২৫, ১০:৪৫ AM , আপডেট: ০২ নভেম্বর ২০২৫, ১০:৪৭ AM
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি)

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) © সংগৃহীত

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) গ্যাসের নতুন দাম নির্ধারণ করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রবিবার (২ নভেম্বর) বিকাল তিনটায় নতুন করে গ্যাসের দাম নির্ধারণ করা হবে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিইআরসি।   

 বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত নভেম্বর ২০২৫-এর সৌদি সিপি অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কিত নির্দেশনা বিকেল তিনটায় প্রকাশ করা হবে। গত ৭ অক্টোবর এলপিজির সর্বশেষ মূল্য সমন্বয় করা হয়েছিল। তখন ১২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে ১২৪১ টাকা নির্ধারণ করা হয়। আজ এলপিজির সঙ্গে অটোগ্যাসের নতুন দামও ঘোষণা করা হবে।

গত ৭ অক্টোবর ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম প্রতি লিটার ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

২০২৪ সালে এলপিজি ও অটোগ্যাসের দাম ৪ দফা কমেছে এবং ৭ দফা বৃদ্ধি পেয়েছে। এই দফা দাম অপরিবর্তিত থাকবে। গত বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর দাম বাড়ানো হয়েছিল।

 

 

 

 

 

 

বিতর্ক শিক্ষার্থীদের সুপ্ত মেধাকে বিকশিত করে: উপচার্য প্রফে…
  • ১৫ অক্টোবর ২০২৬
জগন্নাথ হল ট্র্যাজেডির নিহতদের প্রতি জাতীয় ছাত্রশক্তির শ্রদ…
  • ১৫ অক্টোবর ২০২৬
পে-ফিক্সেশন নিয়ে জরুরি নির্দেশনা মাউশির
  • ১৫ অক্টোবর ২০২৬
ব্যস্ত রাস্তায় সিএনজি চালকের সঙ্গে বিদেশির মারামারি, ভিডিও …
  • ১৫ অক্টোবর ২০২৬
জনগণের ভোটে নয়, ট্রাম্পের ভোটে সরকার এসেছে: আনু মুহাম্মদ
  • ১৫ অক্টোবর ২০২৬
উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ…
  • ১৫ অক্টোবর ২০২৬