আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৭ PM
বিদ্যুৎ সরবরাহের লাইন

বিদ্যুৎ সরবরাহের লাইন © সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সিলেটের দুটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিদ্যুৎ বিতরণ বিভাগ, জৈন্তাপুরের আবাসিক প্রকৌশলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সনাতন ধর্মাবলম্বীদের পূজা উদযাপন নির্বিঘ্ন করতে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য ৩৩ কেভি লাইনে গাছপালা কর্তন এবং ডিএস (ডিসকানেক্ট সুইচ) পয়েন্টে কপার আই ক্লাম স্থাপনসহ অন্যান্য রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জৈন্তাপুর ৩৩ কেভি ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

ফলে উপজেলার দরবস্থ, চাঙহিল ও জাফলং ফিডার বন্ধ থাকবে। কাজ শেষে যথারীতি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। উন্নয়নমূলক ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

ট্যাগ: বিদ্যুৎ
কর্মসংস্থান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্…
  • ০৪ অক্টোবর ২০২৬
নিজস্ব ভেন্যু পাচ্ছে এশিয়াডে পদক জেতা ‘উশু’
  • ০৪ অক্টোবর ২০২৬
জবিতে ‘ফ্যাসীবাদবিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা ঢাকা…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬