বিদ্যুতায়িত হয়ে খুঁটির মাথায় আটকে ছিলেন পল্লী বিদ্যুতের কর্মী

২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২২ PM , আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৩ PM
ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করেন

ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করেন © সংগৃহীত

ঢাকার সাভারে কাজ করতে গিয়ে অসাবধানতাবশ বিদ্যুতায়িত হয়ে আটকে থাকা এক পল্লী বিদ্যুৎ কর্মীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) উপজেলার হেমায়েতপুরের চামড়া শিল্পনগরীর ৩ নম্বর গেট সংলগ্ন একটি খুঁটি থেকে তাকে উদ্ধার করা হয়।

জানা গেছে, সকালে কাজ করতে গিয়ে ওই খুঁটিতে ওঠেন পল্লী বিদ্যুৎ কর্মী মোহাম্মদ হাকিম (৪০)। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন তিনি। এতে তিনি খুঁটির উপর আটকে থাকেন। সকাল ১০টা ২০ মিনিটের দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছান চামড়া শিল্প নগরী ফায়ার স্টেশনের কর্মীরা। দুটি ইউনিটের ২০ মিনিটের প্রচেষ্টায় তারা আহত অবস্থায় মোহাম্মদ হাকিমকে উদ্ধার করতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গণমাধ্যমকে জানান, একজন পল্লীবিদ্যুৎ কর্মী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত অবস্থায় বিদ্যুতের খুঁটির উপরে আটকে থাকে। খবর পেয়ে  চামড়া  শিল্পনগরী ফায়ার স্টেশন আহত ব্যক্তিকে উদ্ধার করে পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেছে।

মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি করলে ছয় মাসের দণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9