জাবির তিন ইউনিটের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ

৩১ আগস্ট ২০২২, ০৫:৩৩ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের তিন ইউনিটে ভর্তির চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। বুধবার (৩১ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘এ’, ‘বি’ ও ‘ডি’ ইউনিটে ভর্তির তালিকা প্রকাশ করা হয়।

এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইন ভর্তি প্রক্রিয়া আগামী ৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১১ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। ভর্তি ফি ৬ হাজার ৪০৯ টাকা।

অনলাইন ভর্তি প্রক্রিয়া সম্পন্নের পর ভর্তি নিশ্চিতকরণের জন্য নিম্নোক্ত কাগজপত্র শিক্ষা শাখায়  ৫ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে।

আরও পড়ুন: রাবির ‘বি’ ইউনিটের বিষয়ভিত্তিক ফল প্রকাশ

ভর্তিকৃত শিক্ষার্থীকে ডাউনলোডকৃত ফরমের সাথে এসএসসি ও এইচএসসি/সমমান-এর মূল সনদপত্র, নম্বরপত্র এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টার হতে সংগৃহীত মেডিক্যাল সনদপত্র। বিভাগ কর্তৃক সত্যায়নপূর্বক প্রত্যেকটির ১ (এক) সেট সত্যায়িত ফটোকপি সংযুক্ত করে সংশ্লিষ্ট বিভাগীয় সভাপতি এবং ডীন-এর মাধ্যমে রেজিস্ট্রার অফিসের শিক্ষা শাখায় জমা দিতে হবে। 

নির্ধারিত তারিখের মধ্যে উল্লিখিত কাগজপত্র জমা না দিলে ভর্তি বাতিলপূর্বক আসন শূণ্য ধরে পরবর্তী মেধা তালিকা থেকে উক্ত শূণ্য আসন পূরণ করা হবে।

জাবির এ, বি ও ডি ইউনিটে ভর্তির চূড়ান্ত মেধাতালিকা দেখতে এখানে ক্লিক করুন

বিদেশগমনে নিয়েছিলেন বিভাগীয় সুপারিশ, বার কাউন্সিল প্রিলিতেও…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারিকরণ হচ্ছে ভোলার তিন শিক্ষা প…
  • ০১ আগস্ট ২০২৬
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প…
  • ০১ আগস্ট ২০২৬
শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের মৃত্যুদণ্ড
  • ০১ আগস্ট ২০২৬
জৈন্তাপুরে ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ৩১ জুলাই ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আব…
  • ৩১ জুলাই ২০২৬