রাবির ‘বি’ ইউনিটের বিষয়ভিত্তিক ফল প্রকাশ

৩১ আগস্ট ২০২২, ০৩:৫৪ PM
রাবি লোগো ও ভর্তি পরীক্ষার্থী

রাবি লোগো ও ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের বিজনেস স্টাডিজ অনুষদ ও আইবিএ (ইউনিট-বি) বিবিএ প্রথমবর্ষ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ও পছন্দক্রম জমাদানকারী শিক্ষার্থীদের মেধাতালিকা প্রকাশিত হয়েছে। 

বুধবার (৩১ আগস্ট) সন্ধ্যায় ‘বি’ ইউনিটের সমন্বয়ক প্রফেসর ড. জিন্নাত আরা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বি ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থী ও পোষ্য কোটায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের বিষয় পছন্দক্রম (Subject choice) এর পর মেধার ভিত্তিতে প্রকাশিত চূড়ান্ত তালিকার শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শেষে নির্বাচিত ছাত্র-ছাত্রীদের বিভাগ অনুযায়ী তালিকা প্রকাশ করা হলো। নির্বাচিত ছাত্র-ছাত্রীদের আগামীকাল বৃহস্পতিবার হতে ৭ সেপ্টেম্বরের মধ্যে (শুক্রবার ও শনিবার ব্যতিত) অনলাইনে (http://admission.ru.ac.bd) ভর্তি ফরম পূরণ করার পর দুই কপি প্রিন্ট করে অফিস চলাকালীন সময়ে বিজনেস স্টাডিজ অনুষদ অফিসে (ডিনস কমপ্লেক্স তৃতীয় তলা রুম নং ৩১৮) এসে ভর্তির পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তির সকল প্রক্রিয়া সম্পন্ন করতে না পারলে পরবর্তীতে ভর্তির আর কোন সুযোগ থাকবে না।

আরও পড়ুন: আ.লীগ-বিএনপি-পুলিশের ত্রিমুখী সংঘর্ষে ২০ শিক্ষার্থী আহত

আসন ফাঁকা থাকা সাপেক্ষে মেধাক্রম অনুসারে পরবর্তী তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.ru.ac.bd) প্রকাশ করা হবে। কোনো ভর্তিচ্ছু যদি ভর্তিকৃত বিভাগেই থাকতে চান তাহলে তাকে অনলাইনে ভর্তির ওয়েব পেজে লগ-ইন করে অটো-মাইগ্রেশন বন্ধ (Stop automigration)-এর অপশন বেছে নিতে হবে। আগামী ১ নভেম্বর থেকে ক্লাস শুরু হবে।

নির্বাচিত ছাত্র/ছাত্রীদেরকে নিম্নে উল্লিখিত পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে
১. ভর্তির জন্য নির্বাচিত সকল ছাত্র-ছাত্রীকে অনলাইনে (http://admission.ru.ac.bd) সার্ভিস চার্জ বাদে ৫ হাজার ১০০ টাকা জমা দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি ফরম পূরণ করতে হবে। ভর্তি সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় তথ্যাবলী (http://admission.ru.ac.bd এর মধ্যে online admission guideline) এ পাওয়া যাবে।
ক) ভর্তি পরীক্ষার প্রবেশপত্র (পরীক্ষার হলে পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত)।
খ) এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল মাকর্সশীট।
গ) এইচএসসি/সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড।
ঘ) online এ পূরণকৃত ভর্তি ফরম (২কপি) এর প্রিন্ট কপি।

২. ভর্তির সময় (অফিস চলাকালীন সময়ে) নিম্নের ডকুমেন্টসমূহ A4 সাইজ খামে (খামের উপরে ভর্তিচ্ছুদের নাম, পিতার নাম, রোল নং, মেধাক্রম, মোবাইল নং এবং জমাকৃত ডকুমেন্ট সমুহের তালিকা লিখে) অনুষদ অফিসে জমা দিতে হবে।

জমাকৃত কাগজপত্র এক বছর সংশ্লিষ্ট বিভাগীয় অফিসে জমা রাখা হবে। সে কারণে ভর্তিচ্ছু ছাত্র/ছাত্রীদের মুল কাগজপত্রের একাধিক কপি ফটোকপি করে রাখার জন্য বলা হচ্ছে। ছাত্র-ছাত্রীদের প্রদত্ত তথ্যাবলীতে কোন অসঙ্গতি পরিলক্ষিত হলে ভর্তি বাতিল করা হবে। প্রকাশিত ফলাফলে কোন ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন/বাতিল করার ক্ষমতা যথাযথ (ইউনিট-বি)

ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬