আ.লীগ-বিএনপি-পুলিশের ত্রিমুখী সংঘর্ষে ২০ শিক্ষার্থী আহত

৩১ আগস্ট ২০২২, ০৩:৫২ PM
হাসপাতালে আহত শিক্ষার্থীরা

হাসপাতালে আহত শিক্ষার্থীরা © সংগৃহীত

কুমিল্লার নাঙ্গলকোটে আওয়ামী লীগ বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের নিক্ষেপ করা টিয়ারশেলে ২০ স্কুলশিক্ষার্থী আহত হয়েছেন।

বুধবার (৩১ আগস্ট) সকালে জেলার নাঙ্গলকোট পৌর এলাকায় এ ঘটনা ঘটে। আহত স্কুল শিক্ষার্থীরা সবাই নাঙ্গলকোট এআর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। 

স্থানীয় সূত্রে জানা গেছে, জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা নিহতের প্রতিবাদে বুধবার সকালে নাঙ্গলকোটে বিক্ষোভে নামে বিএনপি। পরে বিক্ষোভ মিছিল বের করার সময় পুলিশের বাধার মুখে পড়েন নেতা-কর্মীরা। এ নিয়ে সকাল থেকেই উপজেলার পৌর এলাকায় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পাওয়া যায়।

আরও পড়ুন: গেস্টরুমে যেতে দেরি, ঢাবির ৬ শিক্ষার্থীকে পেটাল ছাত্রলীগ

প্রায় তিন ঘণ্টা বিএনপির দখলে থাকে পৌর এলাকার বিভিন্ন সড়ক। এ সময় লোটাস চত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী লোটাস কামালের ছবি ভাঙচুর করা হয়।

এক পর্যায়ে বিক্ষোভকারীরা এ আর স্কুলের পাশে অবস্থান নেয়। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ারশেল ছোড়ে। এতে আতঙ্কিত হয়ে ও টিয়ারশেলের ধোঁয়ায় ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। দুপুর দেড়টার পর পৌর এলাকার সব সড়ক দখলে নেয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান মেহবুব বলেন, বুধবার সকাল ৯টা থেকে গণ্ডগোল শুরু হয়। বেলা সাড়ে ১১টার দিকে এআর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের কাছে বিক্ষোভকারীরা অবস্থান নেয়। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় আতঙ্ক ও টিয়ারশেলের ধোঁয়ায় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। শিক্ষার্থীদের নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬