রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ৭ নির্দেশনা

২৯ আগস্ট ২০২২, ০৬:৪৮ PM
রাবি

রাবি © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত ভর্তিচ্ছুদের ৭ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক প্রফেসর মো. বাবুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিম্নে উল্লেখিত পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে____ 

১। ভর্তির জন্য নির্বাচিত প্রার্থী admission.ru.ac.bd ওয়েবসাইটের মাধ্যমে HSC ও SSC বা সমমান পরীক্ষার Roll, Board, Year প্রদান করে ভর্তি ফরম পূরণ করতে পারবেন। উল্লেখিত তথ্যসমূহ সঠিকভাবে প্রদান করলে যে যে ইউনিটে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে তার তালিকা পাওয়া যাবে। যে ইউনিটে ভর্তি হতে ইচ্ছুক সেই ইউনিটের ফরম পূরণ করতে হবে। ফরমটি যথাযথভাবে পূরণ করলে সকল তথ্য সম্বলিত PDF ফরম পাওয়া যাবে। প্রাপ্ত PDF ফরমটি A4 সাইজের অফসেট কাগজে দুই কপি প্রিন্ট নিতে হবে। ফরমটি পরবর্তীতেও প্রিন্ট করা যাবে। ফরমের উপর ভর্তি ফি প্রদানের Bill Number মুদ্রিত থাকবে যা ব্যবহার করে সংশ্লিষ্ট ইউনিটের নির্ধারিত ফি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করা যাবে। ইউনিট অফিসে উপস্থিত হওয়ার পূর্বেই সংশ্লিষ্ট ফি প্রদান করতে হবে।

২। ভর্তির জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত নিম্নলিখিত ফি (হলের ফি সহ) প্রদান করতে হবে। (ক) Unit- A ও Unit-B এর জন্য ফি ৫২০২/- টাকা। (খ) Unit-C এর জন্য ফি ৫৩৩০/- টাকা। এই ফি মোবাইল ব্যাংকিং (ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং/রকেট) এর মাধ্যমে নিম্নে উল্লেখিত পদ্ধতিতে পরিশোধ করতে হবে।

Customer Account থেকে ফি প্রদান প্রক্রিয়া:

Step-1: *322# ডায়াল করতে হবে।

Step-2: ‘1. Bill Pay’ অপশন সিলেক্ট করতে হবে।=

Step-3: ‘2. Other’ অপশন সিলেক্ট করতে হবে।

Step-4: ‘Enter Payer Mobile No.’ এর স্থলে প্রার্থীর মোবাইল নম্বর দিতে হবে।

Step-5: ‘0. Other’ অপশন সিলেক্ট করতে হবে।

Step-6: Enter Biller ID. এর স্থলে ‘377’ টাইপ করতে হবে।

Step-7: Enter Bill Number এর স্থলে অবশ্যই স্লিপে প্রদত্ত Bill Number টি প্রদান করতে হবে।

Step-8: Enter Amount এর স্থলে স্লিপে প্রদত্ত সর্বমোট ফি এর পরিমাণ দিতে হবে।

Step-9: Enter PIN এর স্থলে Customer এর ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং Account এর PIN নম্বর দিতে হবে।

Step-10: Payment Confirmation SMS আসবে। এই SMS থেকে Transaction ID (TxnID) সংরক্ষণ করতে হবে।

ভর্তির জন্য নির্ধারিত সময়ে নিম্নলিখিত কাগজপত্র নিজে উপস্থিত থেকে সংশ্লিষ্ট ইউনিট অফিসে জমা দিতে হবে

  1. পূরণকৃত ভর্তি ফরমের দুই কপি প্রিন্ট (A4 সাইজ অফসেট কাগজে)
  2. পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্র।
  3. এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান-এর মূল সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে) ও নম্বরপত্র।
  4. এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড

অনলাইনে ভর্তি ফরম পূরণের জন্য নিম্নে উল্লেখিত বিষয়সমূহ বিশেষভাবে লক্ষণীয়

  1. HSC ও SSC বা সমমান পরীক্ষার Roll Board Year সঠিকভাবে প্রদান করতে হবে।
  2. রক্তের গ্রুপ (Blood Group) অবশ্যই জানা থাকতে হবে।
  3. সংশ্লিষ্ট ইউনিটের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তির যাবতীয় প্রক্রিয়া অবশ্যই সম্পন্ন করতে হবে।

৫। কোন শিক্ষার্থীর আপন ভাই/বোনের কোন হলে আবাসিকতা থাকলে এবং সেই হলের আবাসিকতা নিতে চাইলে সকল প্রমাণসহ ২৫/১০/২০২২ তারিখের মধ্যে পরিচালক, আইসিটি সেন্টার, রাবি বরাবর দরখাস্ত করতে হবে। 

আরও পড়ুন : দিন-দুপুরে রাবি ক্যাম্পাসে মাদকসেবন, ৪ বহিরাগত আটক

৬। শিক্ষার্থীদের (পছন্দের ক্রমের ভিত্তিতে) বিভাগ পরিবর্তন (সাবজেক্ট মাইগ্রেশন) প্রক্রিয়া সংশ্লিষ্ট ইউনিট অফিস সম্পন্ন করবে। শিক্ষার্থীর যোগাযোগ করার কোন প্রয়োজন নাই। তবে ভর্তিকৃত শিক্ষার্থী Admission পেজে Login করে - প্রাপ্ত বিভাগ দেখতে পাবে। সেই বিভাগেই থাকতে ইচ্ছুক হলে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট বাটনে ক্লিকের মাধ্যমে মাইগ্রেশনের প্রক্রিয়া বন্ধ করতে পারবে।

৭। প্রতিটি শিক্ষার্থীর সর্বশেষ নির্ধারিত বিভাগের নামসহ অন্যান্য তথ্য ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবার পর (২৫/১০/২০২২ তারিখের পর) admission.ru.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। উক্ত তথ্যের ভিত্তিতে প্রত্যেক শিক্ষার্থী তার বিভাগ কর্তৃক নির্ধারিত ফি সরাসরি বিভাগীয় অফিসে জমা দেবে। ভর্তি সংশ্লিষ্ট অন্যান্য তথ্য জানতে সরাসরি অনুষদ অফিসের টেলিফোনে অফিস চলাকালীন সময়ে যোগাযোগ করা যাবে:

Unit-A (সামাজিক বিজ্ঞান অনুষদ অফিস, ২য় তলা, ডিনস কমপ্লেক্স)

Unit-B (বিজনেস স্টাডিজ অনুষদ অফিস, ৩য় তলা, ডিনস কমপ্লেক্স)

Unit-C (বিজ্ঞান অনুষদ অফিস, ৪র্থ তলা, ড. মুহম্মদ কুদরাত-ই-খুদা ভবন)

আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের গুলিতে আহত ২
  • ১৩ মার্চ ২০২৬
জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্র…
  • ১৩ মার্চ ২০২৬
ফেব্রুয়ারিতে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর
  • ১৩ মার্চ ২০২৬
ভূমিকম্পে কাঁপল তুরস্ক 
  • ১৩ মার্চ ২০২৬
স্বর্ণের দামে ফের পতন, ভরিতে কত?
  • ১৩ মার্চ ২০২৬
এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ভারতীয় যুবকের নাম
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081