রাবি ক্যাম্পাসের সৌন্দর্য রক্ষায় অবৈধ ৫০ দোকান উচ্ছেদ

২৭ আগস্ট ২০২২, ০৪:১৯ PM
রাবিতে  দোকান উচ্ছেদ

রাবিতে দোকান উচ্ছেদ © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা রক্ষায় ক্যাম্পাসের অভ্যন্তরে যত্রতত্র অবৈধভাবে গড়ে ওঠা প্রায় পঞ্চাশটি দোকান উচ্ছেদ করা হয়েছে। শনিবার (২৭ আগস্ট) দুপুর ১টা থেকে চলা এক বিশেষ অভিযানে এসব দোকান উচ্ছেদ করা হয়। 

অভিযানকালে দেখা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট, ইবলিশ চত্বর, সিরাজী ভবন, শহীদুল্লাহ ভবন, মমজতাজ উদ্দিন কলা ভবনের সামনে অবৈধভাবে অবস্থিত প্রায় পঞ্চাশটি দোকান উচ্ছেদ করা হয়েছে। একই সাথে বিভিন্ন দোকানে বিশ্ববিদ্যালয় থেকে নেয়া অবৈধ বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। 

অভিযানকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক ও প্রক্টরিয়াল টিম, ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, এস্টেট দপ্তরের সহকারী রেজিস্ট্রার জাহিদুল ইসলাম প্রমূখ। 

আরও পড়ুন: আই ই এল টি এস ছাড়াই পড়ুন ব্রিটিশ ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারে

এস্টেট দপ্তরের সহকারী রেজিস্ট্রার জাহিদুল ইসলাম বলেন, ক্যাম্পাসের যত্রতত্র অবৈধ দোকান সরিয়ে নিতে তিন দিন সময় বেধে বিজ্ঞপ্তি দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু দোকানদাররা নির্দেশনা না মানায় এসব দোকান উচ্ছেদ করা হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তারেক নূর বলেন,  ক্যাম্পাসকে সাজানো-গুছানো রাখার পাশাপাশি পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে যত্রতত্র অবস্থিত দোকান উচ্ছেদ করা হচ্ছে। কেননা সম্প্রতি এসব ভাসমান অবৈধ দোকান ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত করছে। তাই এসব দোকান সরিয়ে দেয়ার জন্য তিন দিন সময় দেয়া হয়েছিল, কিন্তু তারা নির্দেশ না মানায় উচ্ছেদ করা হয়েছে। 

তিনি আরো বলেন, ক্যাম্পাসের সৌন্দর্য সংরক্ষণে দোকানপাঠ বসানোর বিভিন্ন পয়েন্ট নির্ধারণের পরিকল্পনা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্ধারিত সেই জায়গাতেই বৈধভাবে দোকানপাঠ বসানোর সুযোগ দেয়া হবে। 

এরআগে, গত ২১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ক্যাম্পাসের যত্রতত্র অবৈধভাবে অবস্থিত সকল দোকান সরিয়ে নিতে তিন দিন সময় দেয়া হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে সরিয়ে না নিলে উচ্ছেদের কথা জানানো হয়েছিল।

ট্যাগ: রাবি
গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬