তেলের মূল্যবৃদ্ধি নিয়ে পোস্ট, ছাত্রলীগের তোপে হল ছাড়লেন ঢাবি ছাত্র

২৬ আগস্ট ২০২২, ০৯:৫৩ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হল © ফাইল ছবি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে ফেসবুকে মজা করে পোস্ট দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ছাত্র। এ নিয়ে হাজী মুহাম্মদ মুহসীন হলের ওই শিক্ষার্থীকে ডেকে গালমন্দ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে শাস্তি হিসেবে টিনশেডে পাঠিয়ে দেওয়া হয় দর্শন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র কাজী সাকিব মিয়াকে। পরে তিনি হল ছেড়ে দিয়েছেন।

সাকিব সাংবাদিকদের বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে গত ৬ আগস্ট ফেসবুকে স্যাটায়ার পোস্ট দেন। বিশ্ববিদ্যালয়ের একটি ফেসবুক গ্রুপেও দিয়েছিলেন। পরে হল শাখা ছাত্রলীগের কর্মী আবু হাসান রনি ফোন করে তুইতোকারি করেন এবং হলে গেলে লেখার কারণ জানতে চান। এরপর মাস্টার্সের ছাত্র মশিউর রহমান শান্ত এসে অকথ্য ভাষায় গালমন্দ করে পোস্টটি ডিলিট করতে বাধ্য করেন।

সাকিব আরও বলেন, গত ১৫ আগস্ট রাত ১১টার দিকে ডেকে তাঁরা বলেন- তুই লেখালেখি করবি নাকি হলে থাকবি? হলে থাকার কথা বললে শাস্তি হিসেবে টিনশেডে পাঠানোর কথা বলেন। তখন আমি বলি, লেখালেখিই করব, হল ছেড়ে দেব। পরে হল ছেড়ে দিই।

এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ মাসুদুর রহমান বলেন, কাজী সাকিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পারিনি। ওই ছাত্রকে কেউ হল থেকে বের করে দেয়নি। ছাত্রটি যে কক্ষে থাকত, সেই কক্ষের তিনজনের সঙ্গে আড়াই বছর তার কথা হয় না। খুব অশালীন আচরণ করত। তাকে অন্য কক্ষ দেওয়ায় কাউকে না জানিয়ে চলে গেছে।

আরো পড়ুন: উচ্চস্বরে গান গাওয়ায় ঢাবির হলে ছাত্রলীগের হাতাহাতি

প্রাধ্যক্ষের বক্তব্যের বিষয়ে কাজী সাকিব বলেন, কেউ যোগাযোগ করেনি আমার সঙ্গে। তাঁদের কাছ থেকে যা শুনেছেন, তাই বলেছেন স্যাররা। অশালীন আচরণের অভিযোগও মিথ্যা। লিখিত অভিযোগ দিয়ে কোনও লাভ হয় না, এ জন্য দেননি।

এ বিষয়ে কথা বলতে হল শাখা ছাত্রলীগের সভাপতি শহিদুল হক শিশির ও মশিউর রহমান শান্তকে সাংবাদিকরা একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাব বাতিলের দাবিতে খুবিতে শিক্ষার…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ক্যাশমেমো ছাড়া সার বিক্রি করায় দুই ডিলারকে ৪২ হাজার টাকা জর…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সরকারকে গালাগাল করে গ্রেপ্তার সেই ছাত্রকে এবার বহিষ্কারের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী বোর্ডে এসএসসি পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ১১১ পরীক্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১১ বোর্ডে এসএসসিতে গ্রেড চেঞ্জ ২৮ হাজার শিক্ষার্থীর, নম্বর …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9