টিউশনিতে যাওয়ার সময় যৌন হয়রানির শিকার রাবি ছাত্রী 

২৩ আগস্ট ২০২২, ০৭:৪৮ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

টিউশনিতে যাওয়ার সময় রাস্তায় যৌন হয়রানির শিকার হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী ওই ছাত্রী। 

মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে রাজশাহী নগরীর টিকাপাড়ার বাশার রোড এলাকায় এ ঘটনা ঘটে।

লিখিত অভিযোগ ভুক্তভোগী ছাত্রী জানান, মঙ্গলবার সকাল ৮টায় টিউশনিতে যাচ্ছিলেন তিনি। এসময় বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় তেমন কেউ ছিলো না। হঠাৎ  সেখানে একজন পিছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে ও যৌন হয়রানি করে। সেসময় ভুক্তভোগী চিৎকার শুরু করলে ওই ব্যক্তি পালিয়ে যায়। এমতাবস্থায় অপরাধীর শাস্তি এবং নিজের নিরাপত্তা চেয়েছেন বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী।

আরও পড়ুন: তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ৭ দিন অনশনে শিক্ষার্থী হাসপাতালে

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ছাত্রীকে যৌন হয়রানির একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি যেহেতু ক্যাম্পাসের বাহিরে ঘটেছে এবং অভিযুক্তও চিহ্নিত নয়। তাই আইন শৃঙ্খলা বাহির সহযোগিতায় অভিযুক্তকে চিহ্নিত করার কাজ চলছে। 

দীর্ঘক্ষণ ডিজিটাল স্ক্রিন ব্যবহারে কেন চোখে শুষ্কতা দেখা দে…
  • ১৪ আগস্ট ২০২৬
সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজের বিষাক্ত গ্যাসে মৃত্যু বেড়ে ৮
  • ১৪ আগস্ট ২০২৬
শিশু রামিসা হত্যা মামলা, হাইকোর্টের বিশেষ বেঞ্চে শুনানি রবি…
  • ১৪ আগস্ট ২০২৬
জুমার দিনে আছরের পরের বিশেষ আমল ও ফজিলত
  • ১৪ আগস্ট ২০২৬
এসএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা
  • ১৪ আগস্ট ২০২৬
দ্বিতীয় দিনেও অস্ট্রেলিয়ার ওপর ছড়ি ঘোরাল বাংলাদেশ, ১৫৩ রানে…
  • ১৪ আগস্ট ২০২৬