রাবি ক্যাম্পাস থেকে বিষধর সাপ উদ্ধার

১২ আগস্ট ২০২২, ১১:৫০ AM
উদ্ধারকৃত সাপ

উদ্ধারকৃত সাপ © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক এলাকা থেকে একটি বিষধর গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে আবাসিক এলাকা পূর্বপাড়া কোয়ার্টার এলাকা থেকে সাপটি উদ্ধা করা হয়।

উদ্ধারকৃত সাপটি খৈয়া গোখরা হিসেবে পরিচিত। এটি লম্বায় ৪-৫ হাত হবে বলে জানিয়েছেন রাবি শিক্ষার্থী মিজানুর রহমান। তিনিই সাপটি উদ্ধার করেন।

আরও পড়ুন: এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ১৫ লাখ টাকার পুরস্কার ঘোষণা রেটিনার

জানতে চাইলে মিজান গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার রাতে আমার কাছে একটি ফোন আসে। ফোনে আমাকে জানানো হয় বিশ্ববিদ্যালয়ের পূর্বপাড়া সিঁড়িঘরে একটি সাপ প্রবেশ করেছে। আমি দ্রুত সাপটি উদ্ধার করতে সেখানে যাই। গিয়ে দেখি সাপটি খৈয়া গোখরা। এটি অত্যন্ত বিষধর সাপ। এই সাপের কামড়ে কিছুক্ষণের মধ্যেই মানুষ মারা যেতে পারে।

তিনি আরও বলেন, সাপটি উদ্ধার করতে আমার ১০ থেকে ১৫ মিনিট সময় লেগেছে। বর্তমানে সাপটি আমার রুমে কৌটায় রেখে দিয়েছি। শুক্রবার এটি নিরাপদ স্থানে অবমুক্ত করবো। 

দেশের বাজারে ফের সোনার দামে বড় পতন, এখন ভরি কত?
  • ০৫ অক্টোবর ২০২৬
আবিপ্রবিতে ‘একাত্রয় ক্রনিকলস: দ্য সেলিব্রেশন আনস্ক্রিপ্টেড’…
  • ০৫ অক্টোবর ২০২৬
জাতীয় গুণী শিক্ষক সম্মাননা পাচ্ছেন শেকৃবির অবসরপ্রাপ্ত অধ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে ছাত্রদলের হামলায় আহত সাংবাদিককে দেখতে রামেকে শিবিরের…
  • ০৫ অক্টোবর ২০২৬
ছুটির বিকেলে গোবিপ্রবি ক্যাম্পাসে বসে শিশুদের পাঠশালা
  • ০৫ অক্টোবর ২০২৬
ট্রাম্পের সাথে ছবি নিয়ে প্রোপাগান্ডা: প্রধানমন্ত্রীকে কেন …
  • ০৫ অক্টোবর ২০২৬