প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ জানাল ঢাবি

১১ আগস্ট ২০২২, ১০:১৮ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানাবে ঢাবি কর্তৃপক্ষ।

ঢাবির একাধিক অনুষদের ডিনের সাথে কথা বলে জানা গেছে, আগামী সেপ্টেম্বর মাসে সশরীরে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। ইতোমধ্যে প্রথম বর্ষের ক্লাস শুরুর সব প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা। তবে সবগুলো অনুষদের ক্লাস একই দিনে শুরু নাও হতে পারে।

তারা জানান, আগামী ৭ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরুর সিদ্ধান্ত হয়েছে। তবে কোন অনুষদের কোন কোন বিভাগের ক্লাস এদিন থেকে শুরু হবে সেটি এখনও চূড়ান্ত হয়নি। ক্লাস রুটিন স্ব-স্ব বিভাগ ঠিক করবে।

আরও পড়ুন: ছেলের ছবি প্রকাশ করলেন পরীমনি, জানালেন নাম

এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাবির বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস ছামাদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামী ৭ সেপ্টেম্বর থেকে প্রথম বর্ষের ক্লাস শুরুর সিদ্ধান্ত হয়েছে। সবগুলো অনুষদের ক্লাস একই সাথে শুরুর কথা রয়েছে। তবে কোন বিভাগ কবে ক্লাস নেবে সেটি এখনও চূড়ান্ত হয়নি।

জানতে চাইলে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ৭ সেপ্টেম্বর থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। আজ-কালের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

ইবিতে দুই বিভাগের সংঘর্ষর ঘটনায় বিভাগীয় তদন্ত কমিটি গঠন 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ককপিটে ২ পাইলটের হাতাহাতি, সৌদিতে ইসরায়েলগামী বিমানের জরুরি…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মিরাজের জোড়া দুঃসংবাদের দিনে সুখবর পেলেন মোস্তাফিজ-রানা
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির ৪ প্রফ পরীক্ষার সূচি প্রকাশ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পেট্রোবাংলার অধীন ১২ প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেলে ৭৪৫ পদে চ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাড্ডায় ভাঙচুরের ঘটনায় এমপি মিষ্টির বিষয় তদন্তাধীন: স্বরাষ্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬