ছেলের ছবি প্রকাশ করলেন পরীমনি, জানালেন নাম

১১ আগস্ট ২০২২, ০৯:৪৮ AM
পরীমনি ও তার সন্তান রাজ্য

পরীমনি ও তার সন্তান রাজ্য © সংগৃহীত

পুত্র সন্তানের মা হয়েছেন সময়ের আলোচিত অভিনেত্রী পরীমনি। বুধবার বিকাল সাড়ে ৫টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সন্তানের জন্ম দেন তিনি।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে নবজাতক সন্তানের সাথে একটি ছবি প্রকাশ করেছেন পরীমনি। সেখানে তার ছেলের নামও জানিয়েছেন ভক্তদের।

ছেলেকে প্রকাশ্যে এনে ছবির ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘‘শাহীম মুহাম্মদ রাজ্য। তুমি পৃথিবীর জন্যে আলোর বাহক হও। অভিনন্দন তোমাকে। আমাদের রাজপুত্র।’’

আরও পড়ুন: ঢাকার আবাসিক হোটেলে চিকিৎসকের গলাকাটা লাশ, পড়ছিলেন ঢামেকে

এর আগে গতকাল বিকালে বাবা হওয়ার খবর জানিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাজ বলেছিলেন, আলহামদুলিল্লাহ বাবা হয়েছি। কত আনন্দ লাগছে এ অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। মা ও ছেলে উভয় সুস্থ আছেন। সবাই দোয়া করবেন।

রাজ আরও বলেছিলেন, ‘শেষ ক’টা দিন ওর সঙ্গে সবসময় ছিলাম আমি। প্রতিটি দিন নতুন নতুন অনুভূতির স্পর্শ পেয়েছি আমরা। অবশেষে আমাদের সন্তান আমাদের কাছে এসেছে।’

প্রসঙ্গত, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। তবে খবরটি প্রকাশ্যে এনেছেন এ বছরের ১০ জানুয়ারি। একইদিন ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন তারা।

ট্যাগ: বিনোদন
চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণের জন্য দুয়ার খুলে…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এমপি গাজী নজরুলের জামিনে ‘কোনো আপত্তি নেই’ মরিয়মের বাবার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে সরকার কোনো দায় নিতে চায় না: মীর শাহ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন বেতন স্কেলে ৪৭ পদে চাকরি জেলা প্রশাসকের কার্যালয়ে, আবে…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মেসির ‘১০ নম্বর জার্সি’ নিয়ে নতুন সিদ্ধান্ত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৫ লাখ শিক্ষকদের প্রশিক্ষণ দেবে সরকার: শিক্ষা সচিব
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬