ঢাকার আবাসিক হোটেলে চিকিৎসকের গলাকাটা লাশ, পড়ছিলেন ঢামেকে

১১ আগস্ট ২০২২, ০৮:৪৭ AM
আবাসিক হোটেলে চিকিৎসকের গলাকাটা লাশ পাওয়া গেছে

আবাসিক হোটেলে চিকিৎসকের গলাকাটা লাশ পাওয়া গেছে © প্রতিকী ছবি

রাজধানীর পান্থপথে একটি আবাসিক হোটেল থেকে একজন নারী চিকিৎসকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জান্নাতুল নাঈম সিদ্দীক (২৭) মগবাজার কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করেছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্ত্রী ও গাইনি বিষয়ের কোর্সে অধ্যয়নরত ছিলেন।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে পান্থপথের আবাসিক হোটেল থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার করে পুলিশ। হোটেলটিতে স্বামী-স্ত্রী পরিচয়ে রেজাউল করিম রেজা নামে এক ব্যক্তির সঙ্গে ছিলেন জান্নাতুল।

এরপর সুযোগ বুঝে স্বামী পরিচয়ধারী রেজাউল জান্নাতুলকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান। রেজাউলকে আটক করতে অভিযান শুরু করেছে পুলিশ।

আরো পড়ুন: বিলবোর্ড ভেঙে পড়ে গুরুতর আহত জবি ছাত্রী

ওসি জানান, রাতে পুলিশকে খবর দিলে হোটেলের চতুর্থ তলার ৩০৫ নম্বর কক্ষে ছুরিকাঘাত ও গলাকাটা অবস্থায় জান্নাতুল নাঈমের মরদেহ পাওয়া যায়। তার শরীরে একাধিক দাগ রয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে।

জান্নাতুলের পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, ওই চিকিৎসক মগবাজার কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্ত্রী ও গাইনি বিষয়ের কোর্সে অধ্যয়নরত ছিলেন। ঘটনার পর পরিবারের সদস্যরা থানায় আসেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পিরোজপুর পৌরসভা কার্যালয়ে নতুন বেতন স্কেলে বিভিন্ন পদে চাকর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
র‍্যাগিংয়ের ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৪ বিভাগের ৪৮ শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাটনফোন যুগের ট্রেন্ড, যেভাবে যুক্ত হবেন আপনিও
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের আরও ৪৫ সহকারী শিক্ষককে বদলি, দেখুন তালিকা
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা বিসিবির
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬