রাবিতে কোন বিভাগে কত আসন কমছে?

০৮ আগস্ট ২০২২, ০৬:১৭ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ছবি

পড়াশোনার গুণগত মান বৃদ্ধি ও পঠনপাঠনে সামঞ্জস্যতা আনায়নের লক্ষ্যে স্নাতক প্রথম বর্ষে আসন সংখ্যা কমানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

জানা গেছে, ২০২১-২২ সেশনে ৩ ইউনিটে আসন সংখ্যা কমেছে ১৬৮টি। যার মধ্যে কলা অনুষদভুক্ত ইতিহাস বিভাগে কমেছে ১০টি, বাংলা বিভাগে ২০টি ও নাট্যকলা বিভাগে ৫টি আসন কমেছে। তাছাড়া সমাজিক বিজ্ঞান অনুষদভুক্ত অর্থনীতি বিভাগে আসন কমেছে ১০টি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কমেছে ১০টি, সমাজকর্ম বিভাগে ২০টি, সমাজবিজ্ঞান বিভাগে ২০টি, লোকপ্রশাসনে ১০টি, নৃবিজ্ঞানে ৬টি ও ফোকলোর বিভাগে কমেছে ৬টি আসন। 

এছাড়া জীববিজ্ঞান অনুষদভুক্ত মনোবিজ্ঞান বিভাগে কমেছে ৫টি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে কমেছে ১৫টি আসন। প্রকৌশল অনুষদভুক্ত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ১০টি এবং ভূ-বিদ্যা অনুষদভুক্ত ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে কমেছে ৬টি আসন। চারুকলা অনুষদের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগে কমেছে ১৫টি আসন। ফলে বিশেষ কোটাবাদে আসন সংখ্যা হয়েছে ৪ হাজার ৫টি। তবে বিগত ২ বছরে ৩ ইউনিটে বিশেষ কোটাবাদে ছিল ৪ হাজার ১৭৩টি আসন।

আরও পড়ুন: রিটের পেছনে আমার কোনো ভূমিকা নেই: জাবি কোষাধ্যক্ষ

এ প্রসঙ্গে রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, রাজশাহী বিভাগসহ দেশের বিভিন্ন জায়গায় নতুন নতুন বিশ্ববিদ্যালয় গড়ে উঠছে। তাই এ বিশ্ববিদ্যালয়ে আরো কিছু আসন কমানোর চিন্তা চলছে। যাতে সার্বিক বিষয়ে সামঞ্জস্য রেখে গুণগত শিক্ষা ও উন্নত গবেষণার মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন তরান্বিত করা সহজ হয়।

অবৈধ পথে বিদেশযাত্রা ঠেকাতে দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই বিজনেস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে মধুমতি ব্যাংক,…
  • ২৫ আগস্ট ২০২৬
বিইউএফটিতে ফল সেমিস্টারের নবীনবরণ
  • ২৫ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেফতার 
  • ২৫ আগস্ট ২০২৬
‎রুয়েটের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের মেধাবৃত্তি দেবে …
  • ২৫ আগস্ট ২০২৬
ড্রামা কার্নিভাল ২.০-তে চ্যাম্পিয়ন নর্থ সাউথ ইউনিভার্সিটি
  • ২৫ আগস্ট ২০২৬