ঢাবির সিনেট সদস্য হলেন পাঁচ এমপি

০২ আগস্ট ২০২২, ০৪:৫৬ PM
পাঁচ এমপি

পাঁচ এমপি © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন পাঁচ সংসদ সদস্য। তারা হলেন- আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, নুরুল ইসলাম নাহিদ, মেহের আফরোজ, মো. আবদুস সোবহান মিয়া ও মনজুর হোসেন।

মঙ্গলবার (২ আগস্ট) সংসদের সহকারী পরিচালক (গণসংযোগ) এ তথ্য জানান। এর আগে গত ২৪ জুলাই সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ থেকে এ আদেশ জারি করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর আর্টিক্যাল ২০(১) (ই) ধারা অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমনি চৌধুরী তাদেরকে সিনেট সদস্য মনোনীত করেন।

আরও পড়ুন: ৯২২ কোটি টাকার বাজেট উত্থাপন ঢাবির

পদাধিকার, নির্বাচিত ও মনোনীত তিন ক্যাটাগরির ১০৫ জন সদস্য নিয়ে গঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট। ছাত্র প্রতিনিধি ছাড়া সিনেট সদস্যদের মেয়াদ তিন বছর।

ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডারের ধারা অনুযায়ী, পদাধিকার বলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সিনেটের চেয়ারম্যান, দুই উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সিনেটের সদস্য হবেন।

সরকার কর্তৃক মনোনীত ৫ জন সরকারি কর্মকর্তা, সিন্ডিকেট কর্তৃক মনোনীত ৫ জন গবেষণা সংস্থার প্রতিনিধি, একাডেমিক পরিষদ কর্তৃক মনোনীত অধিভুক্ত ও উপাদানকল্প কলেজসমূহের ৫ জন অধ্যক্ষ ও ১০ জন শিক্ষক এবং ডাকসু কর্তৃক মনোনীত ৫ জন ছাত্র প্রতিনিধি সিনেটের সদস্য হন।

ট্যাগ: ঢাবি
৪,০০০ এসআই পদ সৃজনের অনুমোদন
  • ১৯ নভেম্বর ২০২৬
যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোলবোমা নিক্ষেপ, চালক দগ্ধ
  • ১৯ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের অনুরোধে হাসিমুখে সেলফি তুললেন প্রধানমন্ত্রী
  • ১৯ নভেম্বর ২০২৬
রক্ষা পেল না গোপালগঞ্জে বিএনপির শেষ এমপির বাড়িও
  • ১৯ নভেম্বর ২০২৬
৪ বছর পর শিশুদের জন্য খুলল মানিকগঞ্জের পৌর শিশুপার্ক
  • ১৯ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় দখলে নিয়ে নামও সরিয়ে ফেলেছে ছাত্রলীগ, খেলা দে…
  • ১৯ নভেম্বর ২০২৬