ঢাবির সিনেট সদস্য হলেন পাঁচ এমপি

০২ আগস্ট ২০২২, ০৪:৫৬ PM
পাঁচ এমপি

পাঁচ এমপি © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন পাঁচ সংসদ সদস্য। তারা হলেন- আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, নুরুল ইসলাম নাহিদ, মেহের আফরোজ, মো. আবদুস সোবহান মিয়া ও মনজুর হোসেন।

মঙ্গলবার (২ আগস্ট) সংসদের সহকারী পরিচালক (গণসংযোগ) এ তথ্য জানান। এর আগে গত ২৪ জুলাই সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ থেকে এ আদেশ জারি করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর আর্টিক্যাল ২০(১) (ই) ধারা অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমনি চৌধুরী তাদেরকে সিনেট সদস্য মনোনীত করেন।

আরও পড়ুন: ৯২২ কোটি টাকার বাজেট উত্থাপন ঢাবির

পদাধিকার, নির্বাচিত ও মনোনীত তিন ক্যাটাগরির ১০৫ জন সদস্য নিয়ে গঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট। ছাত্র প্রতিনিধি ছাড়া সিনেট সদস্যদের মেয়াদ তিন বছর।

ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডারের ধারা অনুযায়ী, পদাধিকার বলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সিনেটের চেয়ারম্যান, দুই উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সিনেটের সদস্য হবেন।

সরকার কর্তৃক মনোনীত ৫ জন সরকারি কর্মকর্তা, সিন্ডিকেট কর্তৃক মনোনীত ৫ জন গবেষণা সংস্থার প্রতিনিধি, একাডেমিক পরিষদ কর্তৃক মনোনীত অধিভুক্ত ও উপাদানকল্প কলেজসমূহের ৫ জন অধ্যক্ষ ও ১০ জন শিক্ষক এবং ডাকসু কর্তৃক মনোনীত ৫ জন ছাত্র প্রতিনিধি সিনেটের সদস্য হন।

ট্যাগ: ঢাবি
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িত ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দ…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ছয়তলা ভবন থেকে লাফ দেওয়া ড্যাফোডিলের শিক্ষার্থীর লাইফ সাপ…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬