বন্ধুকে মারধর করে চবি ছাত্রীকে হেনস্তা, তদন্ত কমিটি গঠন

২০ জুলাই ২০২২, ০৮:১৭ AM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বন্ধুকে মারধর করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক ছাত্রীকে হেনস্তা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) সন্ধ্যায় পাঁচ সদস্যের এ কমিটি গঠন করা হয়। চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়াকে এতে আহ্বায়ক করা হয়েছে।

কমিটিতে সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলামকে সদস্য সচিব এবং সদস্য করা হয়েছে বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ সাইদুল ইসলাম, শামসুন্নাহার হলের প্রভোস্ট ড. লায়লা খালেদা ও সহকারী প্রক্টর অরূপ বড়ুয়াকে।

রবিউল হাসান ভূঁইয়া বলেন, ছাত্রীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা করব।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির দ্বিতীয় মেধাতালিকা বৃহস্পতিবার

শিক্ষার্থী হেনস্তার শিকার হওয়ার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীদের রাত ১০টার মধ্যে আবাসিক হলে প্রবেশ করার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ বুধবার থেকে তা কার্যকর হবে। 

গত ১৭ জুলাই রাতে চবির এক ছাত্রীকে হেনস্তার অভিযোগ ওঠে পাঁচজনের বিরুদ্ধে। ভুক্তভোগী ছাত্রী ও তার বন্ধুকে মারধর করে এ সময় মোবাইল ফোন ছিনতাই করে অভিযুক্তরা।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬