ঢাবিতে ৯ দিনের ঈদের ছুটি

০৮ জুলাই ২০২২, ১২:৫০ PM
কার্জন হল

কার্জন হল © ফাইল ফটো

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৯ দিনের ছুটি পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। শুক্রবার (৮ জুলাই) থেকে ঈদের ছুটি শুরু হয়ে চলবে ১৬ জুলাই (শনিবার) পর্যন্ত।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রবীর কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঈদুল আজহা উপলক্ষে গতকাল ৭ জুলাই আমাদের শেষ কর্ম দিবস ছিল। কেননা ৮ জুলাই সাপ্তাহিক ছুটির দিন। আর অফিসিয়াল ঈদের ছুটি আগামীকাল ৯ জুলাই থেকে শুরু হবে। ক্যাম্পাস বন্ধ থাকবে আগামী ১৬ জুলাই পর্যন্ত।

তিনি বলেন, ৯ দিনের ঈদের ছুটি শেষে আগামী ১৭ জুলাই (রোববার) থেকে ক্লাস ও অফিস কার্যক্রম শুরু হবে। তবে আবাসিক হলগুলো খোলা থাকবে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬