শিক্ষা সচিবের পরিচয়ে প্রতারণা, মন্ত্রণালয়ের সতর্কতা

০৭ মার্চ ২০২৬, ১১:০৩ PM
 শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © টিডিসি ফটো

শিক্ষা সচিবের পরিচয়ে প্রতারণার অভিযোগে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শনিবার (৭ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ এক বিবৃতির মাধ্যমে এ বিষয়ে সবাইকে সতর্ক ও বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, ‘সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু অসাধু ব্যক্তি শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের ছবি ব্যবহার করে এবং ভুয়া মোবাইল নম্বর থেকে বিভিন্ন ব্যক্তির নিকট অর্থ দাবি করছে। বিষয়টি সম্পূর্ণ প্রতারণামূলক এবং এর সাথে শিক্ষা সচিব বা শিক্ষা মন্ত্রণালয়ের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।’

এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, ‘সংশ্লিষ্ট সকলকে এ ধরনের প্রতারণামূলক ফোনকল, মেসেজ বা সামাজিক যোগাযোগমাধ্যমের যোগাযোগে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। কোনো অবস্থাতেই উক্ত ভুয়া নম্বরে অর্থ প্রদান বা ব্যক্তিগত তথ্য প্রদান থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে সতর্ক করা হচ্ছে।’

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিষয়টি তারা গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে এবং এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সরকারি প্রশিক্ষণে হিজড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ নেই, সুযোগ থাকলে…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাত্র ৩০ সেকেন্ডের ছোট্ট অভ্যাসেই ভালো হতে পারে মুড
  • ০৩ অক্টোবর ২০২৬
‘২৮ হাজার শিক্ষার্থীর হাতই আমার হাত’— এক হাতের প্রতিবন্ধকতা…
  • ০৩ অক্টোবর ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজের নতুন প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির কারিকুলামে যুক্ত হচ্ছে ১০০ নম্বরের ইন্ডাস্ট্রি রিলেটেড…
  • ০৩ অক্টোবর ২০২৬
ভিসা সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে স্থায়ী নিষেধাজ্ঞা
  • ০৩ অক্টোবর ২০২৬