পুনর্গঠিত হলো রাবির ‘যৌন নিপীড়ন প্রতিরোধ’ সেল

০৫ জুলাই ২০২২, ০৯:৪২ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘যৌন নিপীড়ন প্রতিরোধ’ সেল পুনর্গঠন করা হয়েছে। সোমবার (৪ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের ৫১৫তম সিন্ডিকেট সভায় এ সেলকে পুনর্গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর।

এ সিন্ডিকেট সদস্য জানান, সিন্ডিকেট সভার সিদ্ধান্তক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ সেলকে পুনর্গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানি কিংবা সংশ্লিষ্ট কোন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে শাস্তির সুপারিশ করে এ সেল।

আরও পড়ুন: ঢাবিতে ভর্তির সুযোগ পেলেন এক কলেজের ৩১ শিক্ষার্থী

জানা গেছে, পুনর্গঠিত যৌন নিপীড়ন প্রতিরোধ সেলের আহ্বায়ক সমাজকর্ম বিভাগের অধ্যাপক তানজিমা জোহরা হাবিব ও সদস্য সচিব ফার্মেসী বিভাগের অধ্যাপক রওনক জাহান। এছাড়া সেলের অন্য সদস্যরা হলেন- ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আবু বক্কর ইসমাইল, সিন্ডিকেট সদস্য ও আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর, এ্যাডভোকেট শিখা ও অ্যাডভোকেট ইসমত আরা।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬