‘মারধরের সিসিটিভি ফুটেজ ডিলিট করে প্রশাসন ছাত্রদলকে হামলার মদদ দিয়েছে’: রাকসু ভিপি

০৫ অক্টোবর ২০২৬, ০৭:২৩ PM
রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ

রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্তব্যরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় হল প্রশাসনকে দায়ী করে অভিযোগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। তিনি দাবি করেছেন, ছাত্রদলের হামলার সিসিটিভি ফুটেজ হল প্রশাসন ডিলিট করে তাদের মদদ দিয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। মানববন্ধন থেকে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান রাকসুর নেতৃবৃন্দ।

মানববন্ধনে রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, জুলাই-পরবর্তী রাবিতে পেশিশক্তির রাজনীতির পুনর্জন্ম হিসেবে এই ঘটনাকে পরিগণিত করা যায়। যেসব ছাত্রদল নেতা শিক্ষার্থীদের হুমকি দেন, মারধর করেন, তাদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। এই ঘটনা ঘটিয়ে তারা ছাত্রলীগের মতো ক্যাম্পাসের শিক্ষার্থী ও সাংবাদিকদের নিজেদের শত্রুতে পরিণত করেছে।

তিনি আরও বলেন, আমরা বলতে চাই, এত বড় ঘটনা ঘটার পরও যে প্রশাসন কোনো সাড়া প্রদান করেনি, তারা ছাত্রদলের মারধরের সিসিটিভি ফুটেজ ডিলিট করে তাদের মদদ দিয়েছে। ক্যাম্পাসে তাদের মদদেই ছাত্রদল এসব ঘৃণিত কাজ করার সাহস পায়।

প্রশাসনের প্রতি হুঁশিয়ারি দিয়ে রাকসু ভিপি বলেন, তারা যদি ছাত্রদলের এসব কাজ বন্ধ করতে না পারে, তাহলে শিক্ষার্থীরা আবারও ১৬ জুলাই ফিরিয়ে আনতে বাধ্য হবে। প্রশাসনকে বলতে চাই, দ্রুত সব দাবি মেনে নিয়ে দোষীদের গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করুন।

মানববন্ধনে রাকসুর অন্য নেতৃবৃন্দ বলেন, বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষাঙ্গণে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপদে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে হবে।

১৫ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড…
  • ০৫ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশ
  • ০৫ অক্টোবর ২০২৬
ফিরল নতুন জাতীয় দিবস, ছুটির তালিকায় আরও একদিন
  • ০৫ অক্টোবর ২০২৬
গণিতে সবসময় ১০০-তে ১০০, ক্লাস টেনের প্রশ্ন হুবহু এইটের পরীক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচের আগে ক্লাব নিয়ে নতুন সিদ্ধান্ত মেসির
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন আগ…
  • ০৫ অক্টোবর ২০২৬