বিশ্বসেরার তালিকায় ঢাবি-বুয়েটসহ এবারও দেশের ৪টি বিশ্ববিদ্যালয়

০৯ জুন ২০২২, ১২:৫৬ PM

© টিডিসি ফটো

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারলি সায়মন্ডস (কিউএস) প্রতিবছরই বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা প্রকাশ করে থাকে। গতকাল বুধবার (৮ জুন) সংস্থাটির ওয়েবসাইটে ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস–২০২৩’ শীর্ষক বিশ্বসেরা ১ হাজার ৪০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করা হয়েছে।

গত বছরের মতো এবারও কিউএস র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জায়গা হয়েছে। এই দুই বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৮০১-১০০০তমের মধ্যে। এ নিয়ে টানা ৫ বার কিউএস র‍্যাঙ্কিংয়ে ৮০১-১০০০তমের মধ্যে জায়গা করে নিল বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়। 

এবারও দেশের দুই পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দ্বিতীয় বারের মতো স্থান করে নিয়েছে দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। তালিকায় বিশ্ববিদ্যালয় দুটির অবস্থান ১০০১-১২০০–এর মধ্যে।

বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ের সেরা কয়েকটি তালিকার একটি কিউএস ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং। একাডেমিক র‍্যাঙ্কিং অব ওয়ার্ল্ড ইউনিভার্সিটিস এবং টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংও তালিকা প্রকাশ করে। প্রতিবছর জুন মাসে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করে কিউএস।

রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িত ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দ…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ছয়তলা ভবন থেকে লাফ দেওয়া ড্যাফোডিলের শিক্ষার্থীর লাইফ সাপ…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬