ছাদ থেকে পড়ে ঢাবি ছাত্রীর মৃত্যু

০১ জুন ২০২২, ০৯:৪৮ PM
জাইনা হাবীব প্রাপ্তি

জাইনা হাবীব প্রাপ্তি © সংগৃহীত

রাজধানীর আদাবর এলাকার জাপান গার্ডেন সিটির বহুতল ভবন থেকে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাইনা হাবীব প্রাপ্তির মৃত্যু হয়েছে। বুধবার (১ জুন) বিকেলে এ ঘটনা ঘটে। 

নিহত প্রাপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তিনি জাপান গার্ডেন সিটির ১৬ নম্বর ভবনের ১০২ নম্বর ফ্ল্যাটে পরিবারের সঙ্গে থাকতেন। তার গ্রামের বাড়ি নোয়াখালী সদরে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ভবনের ছাদে কোমর সমান উঁচু রেলিং ছিল। বিকেল ৫টার দিকে সেখান থেকে পড়ে যান প্রাপ্তি। তখন বৃষ্টি হচ্ছিল। ঠিক কী কারণে তার মৃত্য হয় তা নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন: ভর্তি পরীক্ষা: ছাত্রলীগ-ছাত্রদলকে বিশৃঙ্খলা না করার নির্দেশ প্রক্টরের

বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহিদুজ্জামান বলেন, বিকেলে ছাদে হাঁটাহাঁটি করছিলেন ওই ছাত্রী। এক সময় হঠাৎ ছাদ থেকে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থালেই তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ওই ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি বিষণ্নতায় ভুগছিলেন। এ কারণে আত্মহত্যা করে থাকতে পারেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করেছি।

মিরাজের প্রতিরোধ ভেঙে হ্যাজলউডের ৩০০ উইকেটের মাইলফলক
  • ১৫ আগস্ট ২০২৬
এমটিও পদে চাকরি দেবে ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটেড
  • ১৫ আগস্ট ২০২৬
শেখ মুজিবের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ
  • ১৫ আগস্ট ২০২৬
‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করার ঘো…
  • ১৫ আগস্ট ২০২৬
এসএসসি পাসে চাকরি দেবে ইসলামী ব্যাংক হাসপাতাল
  • ১৫ আগস্ট ২০২৬
পে কমিশনের সুপারিশে ২০ হাজার টাকা কাটছাঁট মানবে না সাধারণ ক…
  • ১৫ আগস্ট ২০২৬