মেয়াদ শেষের ১৭ দিন আগে শপথ নিলেন চাকসু সদস্য আকাশ দাশ

০৬ অক্টোবর ২০২৬, ০৩:০৮ PM
আকাশ দাশ

আকাশ দাশ © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) মেয়াদ শেষ হওয়ার মাত্র ১৭ দিন আগে শপথ নিয়েছেন চাকসুর নির্বাহী সদস্য আকাশ দাশ। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরে আকাশ দাশকে শপথ পাঠ করান উপাচার্য ও চাকসুর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান। 

জানা যায়, আকাশ দাস ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন। তবে গতবছরের ২৪ অক্টোবর চাকসুর শপথগ্রহণ অনুষ্ঠানের একদিন আগে ধর্ষণ নিয়ে এক বিতর্কিত পোস্ট করার পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তার শপথ আটকে যায়।  

পরে ওই বিতর্কিত মন্তব্যের পর তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি কমিটি তাদের তদন্ত প্রতিবেদন জমা দেয়।

এদিকে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিনের ২১তম সভায় আকাশ দাশকে ‘ক্ষমা’ করার সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্তের পর আজ মঙ্গলবার শপথ নিলেন আকাশ দাশ।

এ বিষয়ে আকাশ দাশ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন দীর্ঘ তদন্তের পর আমাকে শপথ গ্রহণের সুযোগ করে দিয়েছেন। বিস্তারিত পরে জানাব।

চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত হয়েছে। একবারে শপথ গ্রহণ না করানোর চেয়ে করানো ভালো।

ট্যাগ: চাকসু
মার্কিন বাণিজ্যচুক্তিসহ অসম বৈদেশিক চুক্তি বাতিলের দাবি, প্…
  • ৩০ অক্টোবর ২০২৬
বর্ণিল আয়োজনে আইএসইউতে নবীনবরণ, নতুনদের পদচারণায় উৎসবের আমেজ
  • ৩০ অক্টোবর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অমানুষদের জায়গা: বিএনপির এমপি ফজলুর …
  • ৩০ অক্টোবর ২০২৬
বিশ্বজুড়ে বাড়ছে তাপমাত্রা, গর্ভবতী নারীদের বড় দুঃসংবাদ দিলে…
  • ৩০ অক্টোবর ২০২৬
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক পদে প্রার্থী ৭ জন, কে কো…
  • ৩০ অক্টোবর ২০২৬
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের…
  • ৩০ অক্টোবর ২০২৬