রাবির সকল প্রশাসনিক কার্যক্রম বয়কট করল ক্যাম্পাসের ৩ সাংবাদিক সংগঠন

০৬ অক্টোবর ২০২৬, ০৬:১০ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের পিটিয়ে গুরুতর আহত করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এই হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার না হওয়ার পর্যন্ত সকল প্রকার প্রশাসনিক নিউজ সংগ্রহ করা স্থগিত ঘোষণা করেছে ক্যাম্পাসের তিন সাংবাদিক সংগঠন। প্রধান প্রশাসনিক ভবনে এক মিটিং শেষে এই সিদ্ধান্ত জানায় সাংবাদিক সংগঠনগুলো।

এতে উপস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) সভাপতি মীর কাদির বলেন, হামলার ঘটনায় দায়ের করা অজ্ঞাতনামা মামলায় তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে মূল অপরাধীদের নাম অন্তর্ভুক্ত করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তাদের সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

এর জন্য রাবি প্রশাসন তিন দিন সময় চেয়েছেন এবং এই তিন দিনের মধ্যে দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো ধরনের কর্মসূচি সাংবাদিকরা কাভার করবে না।

এর আগে, সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলায় জড়িতদের নাম উল্লেখ করে মামলা, গ্রেফতার ও অ্যাকাডেমিক বহিষ্কারের দাবিতে সন্ধ্যা থেকেই প্রশাসন ভবন ঘেরাও করেন সাংবাদিক সংগঠনগুলোর নেতাকর্মী ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।

প্রক্টর ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পরিস্থিতি সামাল দিতে পারেননি। পরে উপাচার্য ও উপ-উপাচার্যরা প্রশাসন ভবনে এসে নিজেদের মধ্যে বৈঠক করেন। এ সময় তাদের ভেতরে রেখেই প্রশাসন ভবনের প্রধান ফটকে তালা দেন শিক্ষার্থীরা।

পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • ০৬ অক্টোবর ২০২৬
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ২৯ …
  • ০৬ অক্টোবর ২০২৬
শাহবাগ থানায় ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, ছাত্রদলের ৫ নেতাকর…
  • ০৬ অক্টোবর ২০২৬
আট মাস পর উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা
  • ০৬ অক্টোবর ২০২৬
ইনচার্জ নিয়োগে বিজ্ঞপ্তি যমুনা গ্রুপে, আবেদন ৩১ অক্টোবর পর্…
  • ০৬ অক্টোবর ২০২৬
মেসির যে ৪ রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব
  • ০৬ অক্টোবর ২০২৬