চবি শিক্ষার্থীকে মারধরকারী হানিফ আটক

০১ জুন ২০২২, ০২:২১ PM
আটক হানিফ

আটক হানিফ © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রলীগ নেতাকে মারধরে অভিযুক্ত স্থানীয় যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার (১ জুন) দুপুরে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। আটক মো. হানিফ বিশ্ববিদ্যালয় সংলগ্ন ফতেহপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সদস্য।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, অভিযুক্ত হানিফকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। যাচাই-বাছাই করে আটক নাকি গ্রেপ্তার তা কিছুক্ষণ পর বলা যাবে।

এদিকে চবি ছাত্রলীগ নেতাকে মারধরের প্রতিবাদে পুরো ক্যাম্পাস অবরুদ্ধ করে রাখা হয়। ছাত্রলীগের একাংশ ভিএক্স গ্রুপের নেতাকে মারধরের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্ট অবরোধের ডাক দেয় তারা। ফলে বন্ধ থাকে শাটল ট্রেনও। এতে ক্লাস ও পরীক্ষা বর্জন করতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে তবে ক্লাস করার আশায় ক্যাম্পাসে এসে অনেক শিক্ষার্থী হতাশ হয়ে ফিরে গেছেন। 

শাহবাগ থানায় ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, ছাত্রদলের ৫ নেতাকর…
  • ০৬ অক্টোবর ২০২৬
আট মাস পর উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা
  • ০৬ অক্টোবর ২০২৬
ইনচার্জ নিয়োগে বিজ্ঞপ্তি যমুনা গ্রুপে, আবেদন ৩১ অক্টোবর পর্…
  • ০৬ অক্টোবর ২০২৬
মেসির যে ৪ রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গু কোনো মশার সমস্যা নয়, সিস্টেমের সমস্যা
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবির সকল প্রশাসনিক কার্যক্রম বয়কট করল ক্যাম্পাসের ৩ সাংবাদ…
  • ০৬ অক্টোবর ২০২৬