ঈদ সবার মাঝে আত্মশুদ্ধি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে

৩০ এপ্রিল ২০২২, ০২:০৯ PM
ঢাবি উপাচার্যের 
ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা

ঢাবি উপাচার্যের ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ‘ঈদ মোবারক’ জানিয়েছেন। এ উপলক্ষ্যে তিনি সকলের অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি, আনন্দ ও মঙ্গল কামনা করেন।

আজ  শনিবার (৩০ এপ্রিল) এক শুভেচ্ছা বাণীতে উপাচার্য বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর ধনী-গরীব নির্বিশেষে সকলের জীবনে সৌহার্দ, সহমর্মিতা, সহনশীলতা ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। সব ভেদাভেদ ভুলে এই দিনে সবাই সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে মিলিত হয়। ঈদ-উল-ফিতর সকলের মাঝে আত্মশুদ্ধি, উদারতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে।

উপাচার্য করোনাভাইরাস সংক্রমণ ও বিস্তার প্রতিরোধে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ এবং যতদূর সম্ভব সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে ঈদ-উল-ফিতর উদযাপনের জন্য বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যসহ সকলের প্রতি আহবান জানান।

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সম্পূর্ণরূপে করোনামুক্ত হবে এবং দেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা, বাণিজ্য, অর্থনীতিসহ সকলক্ষেত্রে সাফল্যের চলমানধারা নতুন শিখরে উন্নীত হবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

যেসব খাবারে বাড়াতে পারে ক্যানসারের ঝুঁকি
  • ১৫ আগস্ট ২০২৬
নেত্রকোনায় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
  • ১৫ আগস্ট ২০২৬
চকরিয়ায় সড়কের পাশে বর্জ্যের স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা
  • ১৫ আগস্ট ২০২৬
বঙ্গবন্ধুর দ্বিতীয় মৃত্যু ঘটেছে শেখ হাসিনার আমলে, অনেকটা ত…
  • ১৫ আগস্ট ২০২৬
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে দোয়া
  • ১৫ আগস্ট ২০২৬
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন ৪ মুখ
  • ১৫ আগস্ট ২০২৬