শিবিরের পোস্টার লাগানোর অভিযোগে দুই ছাত্রকে পুলিশে দিল ছাত্রলীগ

০৩ এপ্রিল ২০২২, ০৯:২৭ AM
চবিতে ছাত্রলীগের হাতে আটক দুই ছাত্র

চবিতে ছাত্রলীগের হাতে আটক দুই ছাত্র © সংগৃহীত

ইসলামী ছাত্রশিবিরের পোস্টার লাগানোর সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলাকা থেকে দুজনকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। চবির ১ নম্বর গেটের পাশ থেকে শনিবার (২ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে আটক করা হয় তাদের।

আটক দুজনের মধ্যে একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রুহুল আমিন। অপরজন স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল গণমাধ্যমকে বলেন, ‘মুখোশ পরে শিবিরের পোস্টার লাগাচ্ছিল ৮ থেকে ১০ জন ছেলে। আমাদের দুজন কর্মী তাদের দেখতে পেয়ে খবর দেয়। আমরা দুজনকে ধরতে পেরেছি। এর মধ্যে একজন বিশ্ববিদ্যালয় ছাত্র। দুজনকেই পুলিশের কাছে দিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হবে বিষয়টি।’

আরো পড়ুন: সিএনজিতে উঠে ছিনতাইয়ের কবলে শাবিপ্রবি ছাত্র, খোয়ালেন মানিব্যাগ

হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) মো. জসীম বলেন, আটক দুজনকে থানায় রাখা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি জানান।

ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে কোরিয়ান লিট ফেস্ট, তারিখ …
  • ০১ অক্টোবর ২০২৬
শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত হলেন সাতক্ষীরার দুই বন্ধু …
  • ০১ অক্টোবর ২০২৬
প্রাথমিকে যোগদান আজ— কেউ হাসছেন, কেউ কাঁদছেন এখনও
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
  • ০১ অক্টোবর ২০২৬
গোবিপ্রবিতে বছরে ৩৬ লাখ টাকা মেডিকেল ফি, তবুও চিকিৎসাসেবা ন…
  • ০১ অক্টোবর ২০২৬
‘গোলাপগঞ্জের হয়েও রক্তচক্ষুকে উপেক্ষা করে জুলাইয়ের সামনে ছি…
  • ০১ অক্টোবর ২০২৬