রমজানে বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলবে কিনা, সিদ্ধান্ত সিন্ডিকেটে

২৮ মার্চ ২০২২, ০৭:৫৭ PM
রোজায় বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলবে কিনা, সিদ্ধান্ত একাডেমিক কাউন্সিলে

রোজায় বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলবে কিনা, সিদ্ধান্ত একাডেমিক কাউন্সিলে © ফাইল ছবি

আসন্ন মাহে রমজানে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সশরীরে পাঠদান চলমান থাকবে কিনা এ বিষয়ে নিজেরা একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সোমবার (২৮ মার্চ) মাউশির যুগ্মসচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে নির্দেশনা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়।

এ পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণকল্পে এ বিভাগের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ২৬ এপ্রিল পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার জন্য অনুরোধ করা হলো।

আরও পড়ুন: ২৬ এপ্রিল পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ

বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাসের বিষয়ে মাউশির নির্দেশনায় বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়সমূহের স্ব-স্ব কর্তৃপক্ষকে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্তক্রমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

দেশব্যাপী করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বেড়ে যাওয়ায় সর্বশেষ গত ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সব স্কুল, কলেজ ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এ সময়ের মধ্যে শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রমের ওপর বেশি জোর দেওয়া হয়।

এরপর সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় আবার ২১ ফেব্রুয়ারি পর্যন্ত দুই সপ্তাহ বন্ধ ঘোষণা করা হয়। শারীরিক উপস্থিতিতে পাঠদান বন্ধ থাকলেও চালু ছিল অনলাইন শিক্ষা কার্যক্রম।

দফায় দফায় সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি বাড়ানোর সর্বশেষ চলতি বছরের ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়। এরপর ১৫ মার্চ থেকে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদেরও শরীরে ক্লাস শুরু হয়।

অবসরের ঘোষণা দিলেন আর্জেন্টিনার গোলরক্ষক সের্হিও রোমেরো
  • ১৮ মার্চ ২০২৬
নাটকীয়ভাবে ফাইনালের দুই মাস পর মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা
  • ১৮ মার্চ ২০২৬
জানা গেল মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ, বাংলাদেশে…
  • ১৮ মার্চ ২০২৬
বাসিজ কমান্ডার সোলাইমানিকে হত্যার খবর নিশ্চিত করল ইরান
  • ১৮ মার্চ ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘মানহানিকর’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্…
  • ১৮ মার্চ ২০২৬
‎বাহুবলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence