আগামীবার থেকে ৪ ইউনিটে ঢাবি ভর্তি পরীক্ষা, একাডেমিক কাউন্সিলে অনুমোদন

২২ মার্চ ২০২২, ১০:০২ AM

© ফাইল ছবি

এবারও পাঁচটি ইউনিটে (ক, খ, গ, ঘ ও চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক ভর্তি পরীক্ষা হবে। তবে আগামীবার থেকে চারটি ইউনিটে এই পরীক্ষা নেয়া হবে। থাকবে না সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিট। আর এর সঙ্গে ২০২২-২৩ শিক্ষাবর্ষে বদলে যাবে ইউনিটগুলোর নামও।

গত ১৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় হওয়া এসব সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদ (একাডেমিক কাউন্সিল)। গতকাল সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে একাডেমিক কাউন্সিলের এক সভায় এই অনুমোদন দেওয়া হয়। যদিও সামাজিক বিজ্ঞানের কয়েকজন শিক্ষক সভায় ঘ ইউনিট বাতিলের বিষয়ে আপত্তি জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, একাডেমিক কাউন্সিলে অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, পাঁচটির পরিবর্তে ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে চারটি ইউনিটে। তবে ২০২১-২২ শিক্ষাবর্ষে আগের মতোই পাঁচটি ইউনিটে পরীক্ষা হবে। ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে ইউনিটগুলোর নামও বদলে যাবে। নামগুলো হবে- বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট, চারুকলা ইউনিট এবং কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট৷

এদিকে, গতকালকের একাডেমিক কাউন্সিলে ঘ ইউনিট বাতিলের বিষয়টি উঠলে সেখানেও আপত্তি জানান সামাজিক বিজ্ঞান অনুষদের কয়েকজন। ওই শিক্ষকেরা শুরু থেকেই ঘ ইউনিট বাতিলের বিরুদ্ধে সরব ছিলেন।

সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক সাদেকা হালিম বলেন, ঘ ইউনিট বাতিলের সিদ্ধান্তটি অনুমোদন হয়েছে, তবে দ্বিমতসহ৷ দ্বিমত দিয়েছি আমিসহ সামাজিক বিজ্ঞান অনুষদের কয়েকজন শিক্ষক। ইউনিটের গুরুত্ব যেখানে দিন দিন বাড়ছে, সেখানে একটি ইউনিট তুলে দেওয়া অযৌক্তিক৷ এর মাধ্যমে শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবের কথা বলা হচ্ছে৷ এই সিদ্ধান্ত নিতে কোনো জরিপ বা জনমত যাচাই করা হয়নি৷

তবে সামাজিক বিজ্ঞান অনুষদের বর্তমান ডিন অধ্যাপক জিয়া রহমান ঘ ইউনিট বাতিলের বিষয়ে কোনো আপত্তি জানাননি৷ এ বিষয়ে জানতে মুঠোফোনে কল করা হলে তিনি ফোন ধরেননি।

নগদের প্রধান কার্যালয়ে ‘নগদ-প্রথমা বইবন্ধন’
  • ১০ আগস্ট ২০২৬
দারিদ্র্যকে হারিয়ে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেল কৃষককন্যা প…
  • ১০ আগস্ট ২০২৬
চীনে ১৫০ বছরের রেকর্ড বৃষ্টিপাত, প্রাণহানি এড়াতে নিরাপদে সর…
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার প্রতিবাদ…
  • ১০ আগস্ট ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলো…
  • ১০ আগস্ট ২০২৬
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে ল্যাঙ্গুয়েজ ল্যাব উদ্বোধন …
  • ১০ আগস্ট ২০২৬