শতবর্ষ পূর্তি উদযাপন

ঢাবির ইতিহাস বিভাগের ২০৮ জনকে বৃত্তি প্রদান

০৬ মার্চ ২০২২, ০৫:২৯ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষ এবং ইতিহাস বিভাগের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে ইতিহাস বিভাগের পিএইচডি ও এমফিল ডিগ্রিপ্রাপ্ত ৮ জন এবং স্নাতক (সম্মান) ও এম এ শ্রেণির ২০৮ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ আজ রবিবার (৬ মার্চ) ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।

বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সিরাজুল ইসলাম ও আঞ্জুমান মফিদুল ইসলামের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বৃত্তি প্রদান কমিটির আহবায়ক ও ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এ এম আমজাদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার বণিক অনুষ্ঠান সঞ্চালন করেন।

কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বৃত্তিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, এই বৃত্তির অর্থ শিক্ষার্থীদের এগিয়ে চলার পথে সহায়ক হবে। ইতিহাস বিভাগের এই বৃহৎ উদ্যোগে অনুপ্রাণিত হয়ে অন্য বিভাগগুলোও এগিয়ে আসবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা সুনাগরিক হিসেবে গড়ে উঠে বিশ্ববিদ্যালয়, দেশ ও সমাজের প্রতি যথাযথ দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ইতিহাস বিভাগের বৃত্তি কার্যক্রমের আওতায় ১৭টি তহবিল থেকে এককালীন এই বৃত্তি প্রদান করা হয়। পিএইচডি গবেষণার জন্য বৃত্তিপ্রাপ্তরা হলেন ড. আহম্মেদ শরীফ, ড. মোশারফ হোসেন, ড. সৈয়দ মোঃ শাহান শাহ, ড. এস. এম. রেজাউল করিম ও ড. চাঁদ সুলতানা কাওছার এবং এমফিল গবেষণার জন্য বৃত্তিপ্রাপ্তরা হলেন তৌহিদা আক্তার, মিঠুন কুমার সাহা ও শান্তা পত্রনবীশ।

সদরঘাটে শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে যুবক নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
খুকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৬ আগস্ট ২০২৬
‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরি…
  • ১৬ আগস্ট ২০২৬
শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে অব্যাহতিপ্রাপ্ত নেতাকে ‎‘জোর করে…
  • ১৬ আগস্ট ২০২৬
এনইউবি ফার্মা ডিবেট ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 
  • ১৬ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা …
  • ১৬ আগস্ট ২০২৬