শিক্ষা ক্যাডারদের বদলি বন্ধের কারণ জানাল মন্ত্রণালয়, শুরু কবে?

০৮ অক্টোবর ২০২৬, ১১:৫৫ AM , আপডেট: ০৮ অক্টোবর ২০২৬, ১১:৫৫ AM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © সংগৃহীত

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বদলি কার্যক্রম বন্ধ থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ১২ অক্টোবর ৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা যোগদান করবেন। তাদের পদায়নে যেন সমস্যা না হয়, এজন্য শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘৪৯তম বিসিএসের যোগদান ১২ অক্টোবর। এরপর ১৩ অক্টোবর তাদের নিয়ে বগুড়ায় একটি অনুষ্ঠান করা হবে। ফলে ১৩ তারিখ পর্যন্ত বদলি বন্ধ থাকবে। এরপর যে কোনো সময় বদলি কার্যক্রম শুরু হবে।’

গত ৩০ সেপ্টেম্বর ৪৯তম বিসিএসের গেজেট জারি করে সরকার। পিএসসি সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্য থেকে ৬১১ জনের নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়। বাদ পড়েন ৫৭ জন। পরবর্তীতে বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা শুরু হলে আরও ৪০ জনের নিয়োগ প্রজ্ঞাপন দেওয়া হয়। নিয়োগপ্রাপ্তদের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ১২ অক্টোবর তারা যোগদান করবেন।

শিক্ষকদের জাতীয়করণ আজ হোক কাল হোক হবেই: স্থানীয় সরকার প্রতি…
  • ০৮ অক্টোবর ২০২৬
সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী আহমেদ
  • ০৮ অক্টোবর ২০২৬
সব উপজেলায় যে জরুরি নির্দেশনা দিল সরকার
  • ০৮ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে ২৫ লাখ টাকা দামের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • ০৮ অক্টোবর ২০২৬
মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় বিমানে বজ্রপাত, অতঃপর...
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রাইম ব্যাংক ও এম৪ অটোসের চুক্তি স্বাক্ষর
  • ০৮ অক্টোবর ২০২৬