১০০ গুণীজনকে সম্মাননা দেবে ঢাবি অ্যালামনাই

০৫ মার্চ ২০২২, ০৩:২২ PM
ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন

ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষ উপলক্ষে ১০০ গুণীজনকে সম্মাননা দেবে বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) অ্যাসোসিয়েশনের প্রচার ও যোগাযোগ সম্পাদক কাজী মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল শতবর্ষপূর্তি উদযাপনে আগামী ১২ মার্চ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ‘বাংলাদেশের পথযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে শতবর্ষের মিলনমেলার অনুষ্ঠান হতে যাচ্ছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতগুণীজনকে সম্মাননা (মরণোত্তর) প্রদান করা হবে।

আরও পড়ুন: সংস্কারের অভাবে জৌলুস হারাচ্ছে ঢাবি কেন্দ্রীয় মসজিদ

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাবির প্রবীণ শিক্ষার্থী মতিউল ইসলাম। এতে সভাপতিত্ব করবেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি এ. কে. আজাদ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১০ মার্চের মধ্যে সদস্যদের সিকিউরিটি পাসসহ অন্যান্য উপকরণ রেজিস্ট্রেশন ফি প্রদর্শনপূর্বক সংগ্রহের অনুরোধ জানানো হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এ কার্যক্রম।

ট্যাগ: ঢাবি
জুলাই জাদুঘরসহ বিভিন্ন কাজের স্বীকৃতি নিয়ে ফাইজ তাইয়েবের ক্…
  • ০৭ আগস্ট ২০২৬
‘ছয় মাসে অনেক খেয়েছেন, মনে হয় দলটাই খেয়ে ফেলবেন’—নেতাকর্মীদ…
  • ০৭ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অপসারণের দাবির প্রেক্ষিতে য…
  • ০৭ আগস্ট ২০২৬
জাকসুর সাংস্কৃতিক সম্পাদকের পদত্যাগের ঘোষণা
  • ০৭ আগস্ট ২০২৬
মাটি ও আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করে কোন ফসল চাষ করবেন জানাবে …
  • ০৭ আগস্ট ২০২৬
জাবির খাল পুনঃখননে টেকনিক্যাল টিম পাঠানোর ঘোষণা পানিসম্পদ ম…
  • ০৬ আগস্ট ২০২৬