জাবি ইয়েস গ্রুপের নতুন কমিটি গঠন

০১ মার্চ ২০২২, ০৬:৪৪ PM
জাবি ইয়েস গ্রুপের নতুন কমিটি

জাবি ইয়েস গ্রুপের নতুন কমিটি © টিডিসি ফটো

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহযোগী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস গ্রুপ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি নির্বাচিত হয়েছে।

মঙ্গলবার (১ মার্চ) বিকেলে অনলাইনে অনুষ্ঠিত মাসিক বৈঠকের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: ইউক্রেন ইস্যুতে পুতিনকে সমর্থন জানালেন কিম জং উন

এতে টিম লিডার পদে নির্বাচিত হয়েছেন আইন ও বিচার বিভাগের ৪৬ ব্যাচের ছাত্র শরিফুল ইসলাম। অপরদিকে, ডেপুটি টিম লিডার পদে যথাক্রমে নির্বাচিত হয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী নিশাত আবদুল্লাহ ও নৃবিজ্ঞান বিভাগের ৪৮ ব্যাচের ছাত্রী সুস্মিতা বিনতে।

নির্বাচন পরিচালনা করেন জাবির সরকার রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও জাবি ইয়েস গ্রুপের উপদেষ্টা মো. ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া।

এ সময় আরো উপস্থিত ছিলেন- জাবি ইয়েস গ্রুপের টিম কো-অর্ডিনেটর ইয়াসমিন আরা বেবী, বিদায় কমিটির টিম লিডার সাদিকুর রহমান, ডেপুটি টিম লিডার আবু হোরায়রা ও উলফাত আরা বৃষ্টি।

সেলাইয়ের কাজ পড়াশোনা চালিয়ে এসএসসিতে জিপিএ-৫ পেলেন সুমাইয়া
  • ১৬ আগস্ট ২০২৬
নিখোঁজের পর উপজেলা পরিষদের পুকুরে মিলল স্কুলছাত্রের লাশ
  • ১৬ আগস্ট ২০২৬
ফের মিরাজের আঘাত, জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ
  • ১৬ আগস্ট ২০২৬
সকালেই মিরাজের জোড়া আঘাত
  • ১৬ আগস্ট ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ফার্মেসি এবং ল শিক্ষার্থীদের নিয়ে ন…
  • ১৬ আগস্ট ২০২৬
ইউআইইউতে ‘ভালোবাসায় বাড়ানো হাত’ বই পর্যালোচনা প্রতিযোগিতার …
  • ১৬ আগস্ট ২০২৬