জাবি ভিসির রুটিন দায়িত্বে অধ্যাপক নুরুল

০১ মার্চ ২০২২, ০৭:০২ PM
অধ্যাপক ড. মো. নুরুল আলম

অধ্যাপক ড. মো. নুরুল আলম © ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির রুটিন দায়িত্ব দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. নুরুল আলমকে। পরবর্তী উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (১ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরবর্তী ভাইস চ্যান্সেলর নিযুক্ত না হওয়া পর্যন্ত প্রশাসনিক প্রয়োজনে অন্তর্বতীকালীন ব্যবস্থা হিসেবে উক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. নুরুল আলমকে নিজ দায়িত্বের অতিরিক্ত ভাইস চ্যান্সেলরের দৈনন্দিন রুটিন দায়িত্ব প্রদান করা হলো।

আরও পড়ুন: দায়িত্ব নিয়ে সাত বছর পার করলেন জাবি ভিসি

উল্লেখ্য, ২০১৪ সালের ২ মার্চ দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ড. ফারজানা ইসলাম। পরে মেয়াদ শেষ হওয়ার আগেই ২০১৮ সালের ২ মার্চ দ্বিতীয় মেয়াদে আরও ৪ বছরের জন্য তাকে নিয়োগ দেন রাষ্ট্রপতি ও চ্যান্সেলর আবদুল হামিদ। সে হিসেবে আগামীকাল তার মেয়াদ শেষ হচ্ছে। 

হামে আরও ৪ শিশুর মৃত্যু, কাল থেকে জরুরি টিকাদান কর্মসূচি শু…
  • ০৪ এপ্রিল ২০২৬
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ
  • ০৪ এপ্রিল ২০২৬
এফ-১৫ এর পর ইরানে এ-১০ যুদ্ধবিমান হারাল যুক্তরাষ্ট্র, নিখোঁ…
  • ০৪ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে মধ্যস্থতা করতে চেয়ে সক্রিয় পাকিস্তান, ভারত কি ক…
  • ০৪ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ০৪ এপ্রিল ২০২৬
রাজধানীতে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল আজ
  • ০৪ এপ্রিল ২০২৬